পিএসএলে নাহিদ রানার বোলিংয়ে মুগ্ধ ডুমিনি

পিএসএলে নাহিদ রানার বোলিংয়ে মুগ্ধ ডুমিনি

নাহিদ রানার বোলিংয়ে মুগ্ধ ডুমিনি।

পিএসএলে নাহিদ রানার বোলিংয়ে মুগ্ধ ডুমিনি ।  পাকিস্তান সুপার লিগে এবারের আসরে পেশোয়ার জালমির হয়ে গতির ঝড় তুলছেন বাংলাদেশের এই পেসার। দারুণ বোলিংয়ে মুগ্ধ করছেন সবাইকে। রানার বোলিংয়ে মুগ্ধ হওয়াদের তালিকায় আছেন সাবেক প্রোটিয়া তারকা জেপি ডুমিনিও।

এবারের পিএসএলে অভিষেক হয়েছে নাহিদ রানার। করাচির বিপক্ষে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন এই পেসার। গড়েন পিএসএল ইতিহাসে বিদেশি পেসারদের মধ্যে সবচেয়ে ইকোনমিক্যাল বোলিংয়ের রেকর্ড। পাশাপাশি ২০টি ডট বল করে পিএসএলে যৌথভাবে এক ইনিংসে সর্বোচ্চ ডট বলের রেকর্ডও গড়েন এই বাংলাদেশি পেসার।

রানা দারুণ বোলিংয় অব্যাহত রেখেছেন এরপরেও। সর্বশেষ গতকাল লাহোর কালান্দার্সের বিপক্ষে ৩ ওভার বল করে ১৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্স করা এই পেসারকে নিয়ে মুগ্ধ সাবেক প্রোটিয়া তারকা জেপি ডুমিনি।

ডুমিনি মবে করেন গতির ওপর নিয়ন্ত্রণই দিয়েই রানা সব ফরম্যাটে ব্যাটারদের হুমকি হবেন। রানাকে নিয়ে ডুমিনি বলেন।

নাহিদ রানার ব্যাপারে সবচেয়ে মুগ্ধকর বিষয় হলো ওর গতির ওপর নিয়ন্ত্রণ। এই পরিমাণ নিয়ন্ত্রণ দিয়ে সে নিঃসন্দেহে সব ফরম্যাটেই ব্যাটারদের জন্য অনেক সমস্যা তৈরি করবে।

সবমিলিয়ে ৩ ম্যাচে ১০.৪০ গড়ে ৫ উইকেট শিকার করেছেন রানা। আছেন সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় ৯ নম্বরে। পেশোয়ার জালমির হয়ে দারুণ পারফর্ম করেছেন আরেক বাংলাদেশি পেসার শরিফুল ইসলামও। তানজিদ হাসান তামিম দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি।

পিএসএলের এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত পেশোয়ার জালমি। ৫ ম্যাচ খেলে ৪টিতেই জয় পেয়েছে তারা। পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বাবর আজমের দল।

এ দিনে নাহিদ রানা ও শরিফুল ইসলাদের পিএসএলের এনওসির মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। পিএসএলের এবারের আসরে খেলছেন ছয় বাংলাদেশি ক্রিকেটার। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য পুরো আসরে খেলা হচ্ছে না তাদের।

প্রাথমিকভাবে ১২ এপ্রিল পর্যন্ত এনওসি দেওয়া থাকলেও একদিন মেয়াদ বাড়ানো দুই পেসারের। এনওসির মেয়াদ বাড়ল দুই পেসারের। এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য জাতীয় দলের পেস বোলার শরিফুল ইসলাম ও নাহিদ রানাকে দেওয়া নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসির মেয়াদ একদিনের জন্য বাড়ানো হয়েছে।

শরিফুল ও নাহিদ রানার অনাপত্তিপত্রের মেয়াদ বাড়াল বিসিবি

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি আরো জানিয়েছে, তাদের পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শরিফুল ইসলাম ও নাহিদ রানাকে মূলত ১২ এপ্রিল ২০২৬ পর্যন্ত বৈধ অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল। সংশোধিত ব্যবস্থা অনুযায়ী, উভয় খেলোয়াড়কে ১৩ এপ্রিল ২০২৬ তারিখে পেশোয়ার জালমির নির্ধারিত পিএসএল ম্যাচের জন্য পাকিস্তানে থাকার অনুমতি দেওয়া হয়েছে। 

১৩ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে খেলবেন দুই টাইগার পেসার। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রস্তুতির জন্য জাতীয় দলে যোগ দিতে এই দুই ক্রিকেটার ১৪ এপ্রিল বাংলাদেশে ফিরবেন।

Exit mobile version