এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চার বাংলাদেশি ক্রিকেটার খেলবেন। আজ পিএসএল সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পূর্ব ঘোষণা মোতাবেক ২৬ মার্চ মাঠে গড়াবে পিএসএল। ফলে জানা গেছে চার বাংলাদেশি ক্রিকেটারদের ম্যাচ কবে ও কোথায় সে বিষয়ে।
প্রথমবারের মতো পিএসএলে এবার নিলাম পদ্ধতিতে দল গঠন করা হয়েছে। আগে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে এই আসরের নিলাম হয়েছে। নিলাম থেকে বাংলাদেশের তিন ক্রিকেটা রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন দল পেয়েছেন। আর নিলামের আগে সরাসরি চুক্তিতে লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন মোস্তাফিজুর রহমান। এবার তাদের ম্যাচ কবে-কখন সেটিও প্রকাশিত হয়েছে।

মোস্তাফিজের সঙ্গেই লাহোরের জার্সিতে খেলবেন বাঁহাতি ওপেনার পারভেজ। তাকে ৬০ লাখ রুপিতে নিয়েছে দলটি। এ ছাড়া ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপিতে রিশাদকে রাওয়ালপিন্ডি এবং ৬০ রাখ রুপিতে নাহিদকে নিয়েছে পেশোয়ার জালমি।
দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি এবার বেড়েছে। পিন্ডিজ ও হায়দরাবাদ হিউস্টন যুক্ত হওয়ার পর এবার পিএসএলের একাদশ আসর চলবে ৮ দলের অংশগ্রহণে। সবমিলিয়ে ৩৯ দিনের এই প্রতিযোগিতায় ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
২৬ মার্চ পিএসএলের উদ্বোধনী ম্যাচে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ হিউস্টন। অর্থাৎ, আসরের প্রথম দিনেই মাঠে নামার সুযোগ রয়েছে দুই বাংলাদেশি তারকা মোস্তাফিজ-পারভেজের। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের প্রতিটি দল ১০টি করে ম্যাচ খেলবে। সেরা চার দল উঠবে কোয়ালিফায়ারে।

পর্যায়ক্রমে কোয়ালিফায়ার-১, দুটি এলিমিনেটর ম্যাচ এবং আগামী ৩ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফ্র্যাঞ্চাইজি লিগটির ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালের রিজার্ভ ডে রাখা হয়েছে পরদিন। পাকিস্তানের ৬টি ভেন্যু- করাচি, লাহোর, মুলতান, পেশোয়ার, ফয়সলাবাদ ও রাওয়ালপিন্ডিতে হবে পিএসএল। প্রথমবার পিএসএল ম্যাচ অনুষ্ঠিত হবে পেশোয়ার ও ফয়সলাবাদে। এসব ভেন্যুর মধ্যে লাহোর সর্বোচ্চ ১৫, রাওয়ালপিন্ডি ১১ ও ফয়সলাবাদ ৭টি ম্যাচ আয়োজন করবে।
পিএসএল ২০২৬ পূর্ণাঙ্গ সূচি
২৬ মার্চ – লাহোর কালান্দার্স-হায়দরাবাদ কিংসমেন (লাহোর)
২৭ মার্চ – কোয়েটা গ্ল্যাডিয়েটর্স-করাচি কিংস (লাহোর)
২৮ মার্চ – পেশোয়ার জালমি- রাওয়ালপিন্ডি পিন্ডিজ (পেশোয়ার)
২৮ মার্চ – মুলতান সুলতান্স- ইসলামাবাদ ইউনাইটেড (লাহোর)
২৯ মার্চ – কোয়েটা- হায়দরাবাদ (লাহোর)
২৯ মার্চ – লাহোর-করাচি (লাহোর)
৩১ মার্চ – ইসলামাবাদ-পেশোয়ার (রাওয়ালপিন্ডি)
১ এপ্রিল – মুলতান-হায়দরাবাদ (মুলতান)
২ এপ্রিল – ইসলামাবাদ-কোয়েটা (রাওয়ালপিন্ডি)
২ এপ্রিল – রাওয়ালপিন্ডি-করাচি (রাওয়ালপিন্ডি)
৩ এপ্রিল – মুলতান-লাহোর (মুলতান)
৪ এপ্রিল – রাওয়ালপিন্ডি-ইসলামাবাদ (রাওয়ালপিন্ডি)
৫ এপ্রিল – মুলতান-কোয়েটা (মুলতান)
৬ এপ্রিল – মুলতান-রাওয়ালপিন্ডি (মুলতান)
৮ এপ্রিল – হায়দরাবাদ-পেশোয়ার (করাচি)
৯ এপ্রিল – লাহোর-ইসলামাবাদ (ফয়সলাবাদ)
৯ এপ্রিল – করাচি-পেশোয়ার (করাচি)
১০ এপ্রিল – কোয়েটা-রাওয়ালপিন্ডি (করাচি)
১১ এপ্রিল – পেশোয়ার-লাহোর (ফয়সলাবাদ)
১১ এপ্রিল – করাচি-হায়দরাবাদ (করাচি)
১২ এপ্রিল – হায়দরাবাদ-ইসলামাবাদ (করাচি)
১৩ এপ্রিল – পেশোয়ার-মুলতান (ফয়সলাবাদ)
১৫ এপ্রিল – পেশোয়ার-কোয়েটা (ফয়সলাবাদ)
১৬ এপ্রিল – হায়দরাবাদ-রাওয়ালপিন্ডি (ফয়সলাবাদ)
১৬ এপ্রিল – করাচি-ইসলামাবাদ (করাচি)
১৭ এপ্রিল – লাহোর-কোয়েটা (ফয়সলাবাদ)
১৮ এপ্রিল – লাহোর-রাওয়ালপিন্ডি (ফয়সলাবাদ)
১৯ এপ্রিল – মুলতান-করাচি (লাহোর)
১৯ এপ্রিল – কোয়েটা-হায়দরাবাদ (লাহোর)
২১ এপ্রিল – লাহোর-কোয়েটা (লাহোর)
২১ এপ্রিল – রাওয়ালপিন্ডি- মুলতান (রাওয়ালপিন্ডি)
২২ এপ্রিল – করাচি-হায়দরাবাদ (লাহোর)
২২ এপ্রিল – পেশোয়ার-মুলতান (রাওয়ালপিন্ডি)
২৩ এপ্রিল – রাওয়ালপিন্ডি-ইসলামাবাদ (রাওয়ালপিন্ডি)
২৩ এপ্রিল – লাহোর-করাচি (লাহোর)
২৪ এপ্রিল – ইসলামাবাদ-পেশোয়ার (রাওয়ালপিন্ডি)
২৫ এপ্রিল – কোয়েটা-করাচি (লাহোর)
২৫ এপ্রিল – লাহোর-হায়দরাবাদ (লাহোর)
২৬ এপ্রিল – রাওয়ালপিন্ডি-পেশোয়ার (রাওয়ালপিন্ডি)
২৬ এপ্রিল – ইসলামাবাদ-মুলতান (রাওয়ালপিন্ডি)
২৮ এপ্রিল – কোয়ালিফায়ার (রাওয়ালপিন্ডি)
২৯ এপ্রিল – এলিমিনেটর ১ (লাহোর)
১ মে – এলিমিনেটর ২ (লাহোর)
৩ মে – ফাইনাল (লাহোর)
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











