শঙ্কা উড়িয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগ পিএসএলের জুমজমাট আসর। পিএসএল খেলতে উড়ি মধ্যে উড়াল দিয়েছে বাংলাদেশের চার তারকা ক্রিকেটার। তবে জ্বালানী সংকট মোকাবেলায় পিএসএলের সূচিতে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
৬টি ভেন্যুতে এবারের আসর হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত খেলা হবে মাত্র ২টি ভেন্যুতে। এছাড়া দর্শক থাকছেন না কোনো ম্যাচেই, তাই সম্প্রচার মান আরও বৃদ্ধির দিকে মনোযোগ দেওয়া হচ্ছে।
সরকারের নির্দেশনার কারণেই এই পথে হেঁটেছে পিসিবি। একে তো মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানী সংকটের বিষয়টি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকার থেকে জনসাধারণকে প্রয়োজন ছাড়া যানবাহনে চলাচলে নিরুৎসাহিত করা হয়েছে।
অন্যদিকে পাকিস্তানের সাথে সংঘাত চলছে আফগানিস্তানের, যার কারণে সীমান্তবর্তী এলাকায় পিএসএল আয়োজন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সব কিছু বিবেচনায় নিয়ে শুধু লাহোর ও করাচিতে পিএসএলের ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
রাওয়ালপিন্ডি, ফয়সালাবাদ, পেশোয়ার এবং মুলতান ভেন্যু তালিকা থেকে বাদ পড়েছে। এদিকে পূর্বঘোষিত সূচিতে ম্যাচ শুরুর সময় না জানালেও এবার সময় চূড়ান্ত করেই পরিবর্তিত সূচি প্রকাশ করেছে পিসিবি।
২৬ মার্চ বাংলাদেশ সময় রাত ৮টায় মোস্তাফিজ-ইমনদের লাহোর কালান্দার্সের বিপক্ষে মাঠে নামবে হায়দরাবাদ কিংসম্যান। পরদিন কোনো বাংলাদেশির ম্যাচ নেই। তবে ২৮ মার্চ বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় তামিম-নাহিদ-শরিফুলদের পেশোয়ার জালমি মুখোমুখি হবে রিশাদ হোসেনের দল রাওয়ালপিন্ডিজের।
আসর জুড়ে দিনের ম্যাচগুলো বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় এবং রাতের ম্যাচগুলো রাত ৮টায় শুরু হবে। ৬ এপ্রিল পর্যন্ত সব ম্যাচ হবে লাগরে। ৮ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সব ম্যাচ হবে করাচিতে। এরপর দুই ভেন্যু মিলিয়েই হবে খেলা, প্রথম কোয়ালিফায়ার অবধি।
এলিমিনেটরের দুটি ম্যাচ ও ফাইনাল হবে লাহোরে। আগের পরিকল্পনা মতো ৩ মে-ই শেষ হবে এবারের আসর। আসরের ১৯তম ম্যাচে ১১ এপ্রিল মুখোমুখি হবে নাহিদ-শরিফুল-তামিমদের পেশোয়ার ও মোস্তাফিজ-ইমনের লাহোর।
১৮ এপ্রিল আসরের ২৭তম ম্যাচে মোস্তাফিজ-ইমনের লাহোরের প্রতিপক্ষ রিশাদের রাওয়ালপিন্ডি। আর ২৫ এপ্রিল লাহোরের বিরুদ্ধে লড়বে পেশোয়ার জালমি। এই ম্যাচগুলোতে বাড়তি আগ্রহ থাকবে বাংলাদেশিদের।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











