সামনে চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ ম্যাচ বার্সেলোনার। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচ তাদের। এ ম্যাচের আগে দুঃশ্চিন্তার শেষ নেই। দলটির গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাফিনহা ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারবেন না, যা বার্সেলোনার জন্য বড় এক আঘাত।
বৃহষ্পতিবার ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে আহত হন রাফিনহা। ফক্সবোরোতে জিলেট স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে আঘাত পান ২৯ বছর বয়সী ব্রাজিলিয়ান এ তারকা। ম্যাচও হারে ব্রাজিল। ২-১ গোলে হার। বিরতির পর আর তাকে মাঠে দেখা যায়নি। ব্রাজিল দলের ডাক্তাররা শুক্রবার রাফিনহার ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, ডান পায়ে হ্যামস্ট্রিং সমস্যায় পড়েছেন রাফিনহা। এ কারণে অন্তত পাঁচ সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।
চিকিৎসা নেবেন বার্সেলোনায়
প্রস্তুতি ম্যাচ শেষে রাফিনহা এখন বার্সেলোনায় ফিরবেন। সেখানে তার চিকিৎসা হবে। বর্তমান ইনজুরির কারণে আগামী মে মাস পর্যন্ত রাফিনহা মাঠে নামতে পারবেন না। এ সময়ে তিনি শুধু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ নয়, লা লিগায় একাধিক ম্যাচে তাকে মাঠে দেখা যাবে না।

বার্সেলোনা আগামী কয়েক সপ্তাহে শক্তিশালী প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তিনবার মাঠে নামবে। এর মধ্যে একবার ঘরোয়া লিগে। আর দুইবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। কোয়ার্টার ফাইনালের লড়াই। যার প্রথম লেগের ম্যাচটি মাঠে গড়াবে ৮ এপ্রিল। এটি বার্সেলোনা নিজেদের মাঠে খেলবে। এক সপ্তাহ পর ফিরতি লেগের ম্যাচ তাদের। এ ম্যাচটি বার্সেলোনার অ্যাওয়ে ম্যাচ।
গুরুত্বপূর্ণ ম্যাচে থাকছেন না রাফিনহা
বার্সেলোনার জন্য তিনটি ম্যাচটি গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে ওঠার লড়াই। বার্সেলোনা যদি কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে জয় পায় তাহলে তারা সেমিফাইনালে আর্সেনালের মুখোমুখি হতে হবে। অবশ্য স্পোর্টিং লিসবনও তাদের অপেক্ষায় থাকতে পারবে। অন্যদিকে ঘরোয়া লিগে বার্সেলোনা বর্তমানে পয়েন্ট টেবিলে চার পয়েন্টে এগিয়ে রয়েছে। লিগের শেষ সময়ে বার্সেলোনার কাছে প্রতিটা ম্যাচই বা প্রতিটা পয়েন্টই গুরুত্বপূর্ণ।
তৃতীয়বার ইনজুরিতে
ব্রাজিলিয়ান তারকা রাফিনহা এ মৌসুমে এবার নিয়ে তৃতীয়বারের মতো ইনজুরিতে পড়লেন। এ মৌসুমে এ পর্যন্ত ৩১ ম্যাচে মাঠে নামে ১৯ গোল করেছেন। গত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিনি জাতীয় ও ক্লাব পর্যায়ের খে”লায় ১৩ ম্যাচে মাঠে থাকতে পারেননি। এছাড়া জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে তিনি তিন ম্যাচে মাঠে অনুপস্থিত ছিলেন। এবারের ইনজুরি তাকে বেশ কয়েকটি ম্যাচে মাঠে রাখবে তা নিশ্চিত।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















