বৃষ্টি থামার পর ১৭ ওভারের খেলা শুরু

থেমেছে বৃষ্টি খেলা শুরুর অপেক্ষা

মিরপুরে বৃষ্টি থামার পর ফের খেলা শুরু হয়েছে। বিকেল ৪টা ৩০ মিনিটে ১৭ ওভারের খেলা চলছে। এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর পর দলীয় ৩৫ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। তবে ৬.৪ ওভারে দলীয় ৫০ রানের মাথায় বৃষ্টি হানায় খেলা বন্ধ হয়ে যায়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭.১ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৫৪ রান। লিটন ২৬ ও হৃদয় ৬ রান নিয়ে ব্যাট করছেন।

এর আগে দুপুর ২টা ৩৭ মিনিটে বৃষ্টি হানায় দেয়। মিরপুর শেরেবাংলায় সিরিজ জয়ের মিশনে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় স্বাগতিক বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম দেখেশুনে ইনিংস শুরু করলেও হঠাৎ ছন্দ পতন। দলীয় ৩৫রানে ৩ উইকেট হারায় তারা। আপাতত দলকে চাপমুক্ত করার চেষ্টা করছেন লিটন ও হৃদয়।

দারুণ শুরুর পর ১১ বলে ২ চারের মারে ১৬ রান করে জেইডন লেনক্সের শিকার হয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান। এরপর ১০ বলে মাত্র ৬ রান করে নাথান স্মিথের বলে বোল্ড হন তানজিদ হাসান। এরপর ক্রিজে নেমে প্রথম বলেই আউট হয়ে যান পারভেজ হোসেন ইমন। তাকেও শিকার করেন স্মিথ।

এর আগে চট্টগ্রামে  সিরিজের প্রথম ম্যাচে দারুণ ব্যাটিংয়ে ৬ উইকেটের জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। তাই সিরিজ জিততে তৃতীয় ও শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। অন্যদিকে সমতায় সিরিজ শেষের লক্ষ্য কিউইদের। এ ম্যাচে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে লাল সবুজরা। তানজিম হাসান সাকিবকে বিশ্রাম দিয়ে ফেরানো হয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনকে। দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে কিউইরা। ম্যাথিউ ফিশার ও বেন লিস্টারকে বিশ্রাম দিয়ে একাদশে রাখা হয়েছে  জেইডন লেনক্স ও বেন সিয়ার্সকে।

বাংলাদেশ একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, রিপন মন্ডল।

নিউজিল্যান্ড একাদশ: কাটেনে ক্লার্ক, টিম রবিনসন, ডেন ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, জশ ক্লার্কসন, ন্যাথান স্মিথ, ইশ সোধি, জেডেন লেনক্স, বেন সিয়ার্স।

Exit mobile version