মুম্বাইকে হারিয়ে শীর্ষে রাজস্থান

মুম্বাইকে হারিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালস

মুম্বাইকে হারিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালস; ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাইকে হারিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালস। আজ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে গুয়াহাটিতে ২৭ রানের জয় পায় তারা। টানা দুই ম্যাচ হারল মুম্বাই ইন্ডিয়ানস।

মুম্বাইকে হারিয়ে শীর্ষে রাজস্থান পৌঁছেছে টানা তিন জয়ে। সমান ম্যাচে একটিও না হেরে পাঞ্জাব কিংস দ্বিতীয় অবস্থানে একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায়। আজ রাজস্থান ম্যাচটিও বৃষ্টিতে ভেসে যাওয়ার উপক্রম হয়েছে।

শেষ পর্যন্ত ১১ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হয়। টস জিতে রাজস্থানকে ব্যাটিংয়ে পাঠায় মুম্বাই। মাত্র ৫ ওভারে ৮০ রানের উদ্বোধনী জুটি উপহার দিয়ে সাজঘরে ফেরেন বৈভব সূর্যবংশী। তিনি ১৪ বলে ১টি চার ও ৫টি ছয়ে ৩৯ রান করেন।

সূর্যবংশী ও জয়সওয়াল ৮০ রানের ঝড়ো জুটি গড়েন, ছবি : সংগৃহীত

এরপর রিয়ন পরাগ ছাড়া আর কেউ তেমন ভালো করতে পারেননি। তিনি ১০ বলে ১টি চার ও ২টি ছক্কায় ২০ রানের ইনিংস খেলেছেন। গড়েছেন। তবে এতেই তৃতীয় উইকেটে ৩৭ রান যোগ হয়েছে।

ওপেনিংয়ে নেমে যশস্বী জয়সওয়াল শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন। তার ৩২ বলে ১০ চার ও ৪টি ছয়ে করা ৭৭ রানের সুবাদেই বড় সংগ্রহ পায় রাজস্থান। ১১ ওভারে তিন উইকেটে ১৫০ রান করে তারা।

মুম্বাইকে হারিয়ে শীর্ষে রাজস্থান

মুম্বাই ইন্ডিয়ানসের পক্ষে মোহাম্মদ গজানফর দুই ওভারে ২১ রান দিয়ে দুটি উইকেট নেন। জবাব দিতে নেমে ২২ রানে তিনটি ও ৪৬ রানে পাঁচটি উইকেট হারিয়ে বিপাকে পড়ে মুম্বাই। পরে ষষ্ঠ উইকেটে মাত্র ১৭ বলে ৪৭ রানের জুটি হয়।

মুম্বাইয়ের গজানফর দুই উইকেট নেন, ছবি : সংগৃহীত

মাত্র আট বলে ২টি করে চার-ছক্কা হাঁকিয়ে শেরফানে রাদারফোর্ড ২৫ রান করে আউট হলে সেই জুটি ভাঙে। ১৩ বলে ৩টি চার ও ১টি ছয়ে নামান ধীরও ২৫ রানেই সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত ১১ ওভারে ৯ উইকেটে ১২৩ রান করতে পেরেছে মুম্বাই।

রাজস্থানের পক্ষে দুর্দান্ত বোলিং করেন নান্দ্রে বার্গার, সন্দ্বীপ শর্মা ও রবি বিষ্ণয়। তিনজনই ২টি করে উইকেট নেন। ফলে ২৭ রানের সহজ জয় পায় রাজস্থান। টানা তিন জয়ে শীর্ষে ওঠে তারা।

সংক্ষিপ্ত স্কোর

রাজস্থান রয়্যালস- ১৫০/৩; ১১ ওভার (জয়সওয়াল ৭৭*, সূর্যবংশী ৩৯, পরাগ ২০; গজানফর ২/২১, শার্দুল ১/৩৬)।

মুম্বাই ইন্ডিয়ানস- ১২৩/৯; ১১ ওভার (রাদারফোর্ড ২৫, নামান ২৫, তিলক ১৪; বার্গার ২/২১, বিষ্ণয় ২/২৫, সন্দ্বীপ ২/২৬)।

ফল : রাজস্থান রয়্যালস ২৭ রানে জয়ী।

ম্যাচসেরা : যশস্বী জয়সওয়াল।

Exit mobile version