তানজিদকে পিএসএলে চান রমিজ। ঘরের মাঠে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরি করেছেনও পেনার তানজিদ হাসান তামিম। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে আলোচনায় পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজা তানজিদকে প্রশংসায় ভাসিয়েছেন।
বাংলাদেশের বাঁহাতি এই ওপেনার পিএসএল তানজিদ কার্যকরী হতে পারেন বলে বিশ্বাস রমিজের। দারুণ এক ক্রিকেট ম্যাচের সাক্ষী হল ক্রিকেটবিশ্ব। মিরপুরের সিরিজ নির্ধারণী ম্যাচের পরতে পরতে মিশে ছিল রোমাঞ্চ, উত্তেজনা আর উষ্ণতা। রোমাঞ্চের পারদ চরমে তোলা ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলায় অলিখিত ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ তোলে ২৯০ রানের সংগ্রহ। দলের হয়ে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ১০৭ বলে ১০৭ রানের ঝলমলে এক ইনিংস খেলেন তানজিদ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরিতে তিনি চার মেরেছেন ৬টি, ছক্কা ৭টি।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সবচেয়ে বেশি ছক্কার কীর্তি এটি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এটিই। ওয়ানডেতে সব মিলিয়ে বাংলাদেশের কোনো ওপেনারের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড একটুর জন্য ছুঁতে পারেননি তানজিদ। শেষ দিকে লিটন দাস এবং তাওহিদ হৃদয় খেলেছেন ৪০ ছাড়ানো ইনিংস।
জবাব দিতে নেমে সালমান আলী আঘার সেঞ্চুরিতে ভালোই জবাব দিচ্ছিল পাকিস্তান। তবে শেষ দিকে সালমান ১০৬ রান করে আউট হলে ম্যাচের মোড় ঘুরে যায় বাংলাদেশের দিকে। যদিও শেষ দিকে ব্যাট হাতে চেষ্টা চালিয়েছেন শাহীন শাহ আফ্রিদি, তবে লাভ হয়নি। ১১ রানের জয়ে সিরিজটা ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। টানটান উত্তেজনাপূর্ণ এক ম্যাচ জিতে ম্যাচের সাথে সিরিজটাও জিতে নিয়েছে টাইগাররা।
ম্যাচ শেষে আলোচনায় পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজা তানজিদকে প্রশংসায় ভাসিয়েছেন। রমিজ বলেছেন, ‘প্রথম সেঞ্চুরি পাওয়াটাই বেশি জরুরি। আমি ২২ ম্যাচ খেলে নিজেরটা পেয়েছিলাম। সে (তানজিদ) এখন প্রথম সেঞ্চুরিটি পেয়ে গেছে। বাকিগুলো পাওয়া এখন তার জন্য সহজ হয়ে যাবে। আমার মনে হয় তানজিদের প্রতি পিসিএলের কিছু ফ্র্যাঞ্চাইজির নজর দেওয়া উচিত। আমার মনে হয় সে পিএসএলে কার্যকরী হতে পারে।’
উল্লেখ্য’ পিএসএলে এখনও পর্যন্ত দল পেয়েছেন ৪ বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন এবং রিশাদ হোসেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















