রাওয়ালপিন্ডিজের হ্যাটট্রিক হার- নিস্প্রভ রিশাদ

রাওয়ালপিন্ডিজের হ্যাটট্রিক হার- নিস্প্রভ রিশাদ

রাওয়ালপিন্ডিজের হ্যাটট্রিক হার; ছবি : সংগৃহীত

এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) তেমন ভালো যাচ্ছেনা রিশাদ হোসেনের। রাওয়ালপিন্ডিজের হ্যাটট্রিক হার হয়েছে। আজ লাহোরে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে সাত উইকেটে বিধ্বস্ত হয়েছে তারা রিশাদের নিস্প্রভ পারফরম্যান্সে।

রাওয়ালপিন্ডিজের হ্যাটট্রিক হার হয়েছে অবশ্য রিশাদ ছাড়াও বাকিদের হতাশাজনক পারফরম্যান্সে। আগে ব্যাট করে পিন্ডিজ ২০ ওভারে সাত উইকেটে ১৫৬ রানের ছোটো সংগ্রহ পায়। মাত্র ১৫ রানেই দুই ওপেনারকে হারিয়ে তৃতীয় উইকেটে দলটি পায় ৫১ রানের জুটি।

বল হাতে এদিনও রিশাদ তেমন ভালো করেননি, ছবি : সংগৃহীত

ড্যারিল মিচেল ১৫ বলে দুটি বাউন্ডারি হাঁকিয়ে ১৯ রান করে আউট হন। দুই ওভার পর ফিফটি হাঁকিয়েই সাজঘরে ফেরেন কামরান গুলামও। তিনি ৩৯ বলে ৬টি চার, ২টি ছয়ে ৫০ রান করেন।

পরের দিকে আব্দুল্লাহ ফজল ১৬ বলে দুই ছক্কায় ২৩ এবং ডিয়ান ফরেস্টার ১৯ বলে ২টি চার ও ৪টি ছয়ে অপরাজিত ৪৪ রান করেন। এতেই চ্যালেঞ্জিং সংগ্রহ পায় রাওয়ালপিন্ডিজ। রিশাদ ছয় বলে মাত্র তিন রান করে আউট হন। ২টি করে উইকেট নেন রিচার্ড গ্লিসন, ফাহিম আশরাফ ও সালমান ইরশাদ।

রাওয়ালপিন্ডিজের হ্যাটট্রিক হার

জবাব দিতে নেমে ৫৮ রানের ওপেনিং জুটি উপহার দিয়ে আউট হন দারুণ সতর্ক ডেভন কনওয়ে ১১ বলে ছয় রান করে। অপর প্রান্তে সামির মিনহাস ঝড়ো ব্যাটিং করেন। দ্বিতীয় উইকেটেও তিনি মোহাম্মদ ফাইকের সঙ্গে আরও ৩৪ রান যোগ করেন।

মাত্র ৩৬ বলে ৭টি চার ও ৪টি ছয়ে ৭০ রান করে সাজঘরে ফেরেন সামির। অথচ দলীয় রান তখন মাত্র ৯২! পরে ফাইকও ১৬ বলে দুই চারে ১৯ রানে বিদায় নেন। আর কোনো উইকেট হারায়নি ইসলামাবাদ।

ইসলামাবাদের হয়ে ৭০ রানের বিস্ফোরক ইনিংসে খেলেন সামির, ছবি : সংগৃহীত

মাত্র ১৪.২ ওভারে তিন উইকেটে ১৫৭ রান তুলে বড় জয় পায় ইসলামাবাদ। হায়দার আলি ১৬ বলে ৩টি চার, ১টি ছয়ে ২৬ ও মার্ক চ্যাপম্যান সাত বলে ৪টি চার ও ১টি ছয়ে ২৪ রানে অপরাজিত থাকেন।

মোহাম্মদ আমির তিন ওভারে মাত্র ১৮ রানে, রিশাদ তিন ওভারে ৩৬ রানে ১টি করে উইকেট নেন। এ ছাড়া জালাত খান তিন ওভারে ৩৮ রানে শিকার করেন একটি।

সংক্ষিপ্ত স্কোর

রাওয়ালপিন্ডিজ- ১৫৬/৭; ২০ ওভার (গুলাম ৫০, ফরেস্টার ৪৪*, ফজল ২৩, মিচেল ১৯; গ্লিসন ২/২১, ফাহিম ২/২২, ইরশাদ ২/৫২)।

ইসলামাবাদ- ১৫৭/৩; ১৪.২ ওভার (সামির ৭০, হায়দার ২৬*, চ্যাপম্যান ২৪*, ফাইক ১৯; আমির ১/১৮, রিশাদ ১/৩৬, জালাত ১/৩৮)।

ফল : ইসলামাবাদ ইউনাইটেড ৭ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : সামির মিনহাস।

Exit mobile version