বেনফিকাকে হারিয়ে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

প্লে অফের ফিরতি লেগেও বেনফিকার বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার নিজেদের মাঠের খেলায় ২-১ গোলে জয় পেয়েছে স্প্যানিশ ক্লাবটি। প্রথম লেগে ১-০ গোলে ব্যবধান থাকায় মোট ৩-১ গোল গড়ের জয় নিয়ে রিয়াল মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ষোলোতে পৌঁছেছে। শেষ ষোলোতে ম্যানচেস্টার সিটি বা স্পোর্টিং লিসবনের বিপক্ষে খেলবে।

দুর্ভাগ্য বেনফিকার। প্রথম লেগের খেলায় পিছিয়ে থাকায় এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না তাদের। অ্যাওয়েতে হলেও সেভাবেই তারা শুরু করেছিল। ম্যাচের শুরুতেই গোল করে একদিকে তারা যেমন এগিয়ে গিয়েছিল তেমনি চমকে দিয়েছিল রিয়াল মাদ্রিদকে। কিন্তু দুর্ভাগ্য তাদের। এই চমকটা তারা মোটেও ধরে রাখতে পারেনি।

নিজেদের মাঠে গোল হজম করে তা পরিশোধে মোটেও দেরি করেনি। মাত্র দুই মিনিটের মধ্যে তা পরিশোধ করে।

ম্যাচের চতুর্দশ মিনিটে রাফা সিলভার গোলে এগিয়ে গিয়েছিল বেনফিকা। এ গোলের সুবাদে গোল গড় সমান হয়ে যায়। কিন্তু পরক্ষণেই রিয়াল মাদ্রিদ ম্যাচে গোল সংখ্যা সমান করে ফেলে। দুই মিনিট পর আওরেলিয়েন গোল করেন। আর ম্যাচের শেষ বাঁশি বাজার ১০ মিনিটে আগে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র গোল করে রিয়াল মাদ্রিদের জয় নিশ্চিত করেন। প্রথম লেগেও এই ব্রাজিলিয়ান গোল করেছিলেন।

গোলের পর রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা

ফিরতি লেগে ভিনিসিয়ুস গোল উদযাপনের ধরণটা ছিল প্রথম লেগের মতোই। গোল করেই কর্ণার ফ্লাগের দিকে দৌড়ে যান। তারপর রিয়াল মাদ্রিদ সমর্থকদের দিকে ফিরে কিছুটা নাচ দেন।

এ ম্যাচে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে দলটির মূল তারকা কিলিয়ান এমবাপ্পে ছিলেন না। ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। তার পরিবর্তে মূল স্ট্রাইকারের দায়িত্বটা ভিনিসিয়ুস জুনিয়রের ওপর এসে পড়ে। সেই দায়িত্বটা তিনি ভালোভাবেই পালন করেছেন।

ম্যাচের প্রথমার্ধে ব্যবধানটা রিয়াল মাদ্রিদের পক্ষে ২-১ হতে পারতো। তেমনই এক সুযোগ তৈরি করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু দুর্ভাগ্য তাদের। বল বেনিফিার জালে জড়িয়েও তারা গোলের দেখা পায়নি। অফসাইডের কারণে তা বালি করা হয়। রেফারি ভিএআর দেখে গোল বাতিল করেন।

এ অর্ধে বেনফিকা যে এগিয়ে যাওয়ার সুযোগ পায়নি তা নয়। তারাও সুযোগ পেয়েছিল। কিন্তু তাদের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবু কর্তোয়া। রিচার্ড রিয়সের দারুণ একটা শট তিনি দক্ষতার সঙ্গে রুখে দেন।

Exit mobile version