লা লিগায় শিরোপা জয়ের লড়াইয়ে বড় ধাক্কা হজম করেছে রিয়াল মাদ্রিদ। সোমবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলায় তারা গেতাফের কাছে ১-০ গোলে হেরে গেছে। এই হারের ফলে বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান আবার চার পয়েন্টে এসে দাঁড়িয়েছে। ২৬ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬০। সমান ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ ৬৪। ৫১ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে আতলেতিকো মাদ্রিদ ও ভিয়ারিয়াল।
লা লিগায় রিয়াল মাদ্রিদের এটা টানা দ্বিতীয় হার। আগের ম্যাচে তারা অ্যাওয়েতে ওসাসুনার কাছে হেরেছিল। ব্যবধান ছিল ২-১। সব মিলিয়ে রিয়াল মাদ্রিদে লা লিগায় এ পর্যন্ত চার ম্যাচে হেরেছে। তিন ম্যাচে ড্র করেছে।
পয়েন্ট টেবিলে গেতাফের অবস্থান মোটেও স্বস্তিদায়ক নয়। এ ম্যাচের আগে ২৫ ম্যাচ থেকে ২৯ পয়েন্ট নিয়ে কোনোমতো রেলিগেশন এলাকার বাইরে ছিল। তবে যে কোনো সময়ে রেলিগশেন এলাকায় ঢুকে যাওয়ার শঙ্কা ছিল। স্বাভাবিকভাবেই এ ম্যাচ নিয়ে তেমন কোনো আতঙ্ক ছিল না শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদের। কিন্তু ম্যাচ শুরু হতেই স্বাগতিক দলকে চমকে দেয় সফরকারী পুঁচকে দল।

বিরতির আগেই গেতাফে পেয়ে যায় মূল্যবান গো”ল। ৩৯ মিনিটে মার্টিন সাটরিয়ানো একমাত্র গোলটি করেন। চমৎকার এক ভলিতে তিনি রিয়াল মাদ্রিদ গোলরক্ষক বোকা বানান। দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু গোলের দেখা পায়নি। বরং আরও এক লজ্জা যোগ হয় তাদের ভান্ডারে। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে আসা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো লাল কার্ড দেখে বহিষ্কৃত হন। ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে লাল কার্ড দেখেন তিনি। গেতাফেরও এক খেলোয়াড় লাল কার্ড দেখেন। ৯৭তম মিনিটে রেফারি বহিষ্কার করেন অড্রিয়ান লিসোকে।
এ ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামতে পারেননি দলটির অন্যতম তারকা কিলিয়ান এমবাপ্পে। ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। তার পরিবর্তে ভিনিসিয়ুস জুনিয়রের কাছে ছিল রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের দায়িত্ব। সুযোগও তিনি পেয়েছিলেন একটা। কিন্তু প্রথমার্ধে পাওয়া সুযোগটি তিনি বাইরে মেরে নষ্ট করেন। বিরতির আগেও তারা একবার সমতা আনার সুযোগ পেয়েছিল। কিন্তু ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে আসা বলে আওরেলিয়েন যে হেড নিয়েছিলেন তা বাইরে চলে যায়।
মাস্তানতুয়োনো একটা সুযোগ পেয়েছিলেন। তিনিও ব্যর্থ হন। তার শট পোস্টে থাকলেও তা রুখে দেন গোলরক্ষক।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















