ভ্যালেন্সিয়া বাধা পার হলো রিয়াল মাদ্রিদ

লা লিগা

গোলের পর কিলিয়ান এমবাপ্পে

আলভারো কারেরাসের চমৎকার গোলের সুবাদে লা লিগায় জয়ের ধারা ধরে রেখেছে শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ। রবিবার অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। রিয়াল মাদ্রিদের হয়ে অন্য গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে।

এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান আবার ১-এ নামিয়ে এনেছে। ২৩ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৭। সমান ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ৫৮।

স্প্যানিশ লিগের শিরোপা লড়াই মূলত বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে সীমবদ্ধ হয়ে পড়েছে। কেননা শীর্ষ থাকা এ দুই দলের সঙ্গে অন্য দলগুলোর পার্থক্য বেশ বড়। তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪৫।

এক সময়ের শক্তিশালী দল ভ্যালেন্সিয়া এখন রেলিগেশন এড়ানোর জন্য লড়ছে। তবে এ ম্যাচে তারা রিয়াল মাদ্রিদকে যথেষ্ট ভুগিয়েছে। প্রথমার্ধ নিজেদের জালটা অক্ষত রেখেছিল ভ্যালেন্সিয়া। ফলে প্রথম গোলের জন্য রিয়াল মাদ্রিদকে ৬৫ মিনিট পর্যন্ত অপেক্ষা থাকতে হয়েছে। আর দ্বিতীয় গোল হয়েছে ইনজুরি সময়ে। কিলিয়ান এমবাপ্পে করেছেন গোলটি। লা লিগায় এটা ছিল তার ২৩তম গোল।

দুর্ভাগ্য ভ্যালেন্সিয়ার। ৭১ মিনিটের সময় তারা ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। কিন্তু রিয়াল মাদ্রিদের পোস্টের খুব কাছে থেকেও ফ্রান বেলট্রান বাইরে মেরে দলকে গোল বঞ্চিত করেন।

Exit mobile version