উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ রাউন্ডের প্রথম লেগের খেলায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার লিসবনে অনুষ্ঠিত ম্যাচে তারা বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে। ভিনিসিয়ুস জুনিয়র একমাত্র গোলটি করেন।
ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে বর্ণবাদী মন্তব্যে ব্যাপক গন্ডগোল তৈরি হয়। তাকে ঘিরে বর্ণবাদী মন্তব্যের জেরে এক পর্যায়ে খেলতে অস্বীকৃতি জানায় রিয়াল মাদ্রিদ। বেনফিকা দলের একজন সদস্য ভিনিসিয়ুক বাজে মন্তব্য করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল।
ভিনিসিয়ুস ঘিরে তৈরি হওয়া জটিলতা বেশ বড় ধরণের বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। উয়েফার নিয়ম মেনেই রেফারি খেলা বন্ধও করে দিয়েছিলেন। এক পর্যায়ে বাকি খেলাটুকু লিসবনে হবে না এমন পরিস্থিতিও তৈরি হয়েছিল।

গোলশূন্য প্রথমার্ধ পর্যন্ত ঠিক সবকিছু ঠিক ছিল। দ্বিতীয়ার্ধে বেনফিকা গোল হজম করার পর থেকেই শুরু হয় ঝামেলা। অনেকটা একক কৃতিত্বে ভিনিসিয়ুস ৫০তম মিনিটে গোলটি করেন। দূরহ কোন থেকে দারুণ এক বাঁকানো শটে গোলটি করেন ব্রাজিলিয়ান তারক। স্বাগতিক দলের সমর্থকদের সামনে গোল উদযাপন করার পর কোনো এক মন্তব্য শুনে তিনি হতবাক হয়ে যান। তারপর তিনি তা রেফারিকে জানান। ম্যাচের যতটা সময় খেলা বন্ধ ছিল প্রায় ততটা সময় তিনি মাদ্রিদের ডাগ আউটে বসে ছিলেন।
তার আগে অবশ্য গোল করার পর মাত্রাতিরিক্ত উদযাপন করায় রেফারি ভিনিসিয়ুসকে সতর্ক করেন। তারই জের ধরে শুরু হয় জটিলতা। ভিনিসিয়ুস মাঠ ছেড়ে চলে যান। তাকে অনুসরণ করেন সতীর্থরা। ম্যাচের উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে শেষ সময়ে। ৮৫তম মিনিটে বেনফিকার কোচ হোসে মরিনহোকে দুটো হলুদ কার্ড দেখানো হয়। ফলে ফিরতি লেগে তাকে আর বেনফিকার ডাগ আউটে দেখা যাবে না।
ম্যাচে ছিল আরও বিশৃঙ্খলা। বেনফিকার সমর্থকরা খেলার শেষ দিকে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের লক্ষ্য করে বোতল ছুঁড়েছে। পাশাপাশি কাগজের গোলাকৃতি টুকরা বৃষ্টির মতো তাদের দিকে ছুঁড়েছে। কর্নার কিক নিতে গিয়ে ভিনিসিয়ুস জুনিয়র তাদের হাত থেকে রেহাই পায়নি। সে সময়ও তার দিকে বিভিন্ন দ্রব্য ছুঁড়ে মারে বেনফিকার সমর্থকরা।
এবারের লিগে রিয়াল মাদ্রিদ শীর্ষ আটে থাকতে ব্যর্থ হয়েছে। নবম স্থানে থেকে তারা প্রথম পর্ব শেষ করায় তাদেরকে রাউন্ড অব সিক্সটিনে খেলতে এই প্লে অফ খেলতে হচ্ছে। মোট ১৬টি দল হোম অ্যান্ড অ্যাওয়েতে প্লে অফ খেলছে। গোল গড়ে জয়ী দল রাউন্ড অব সিক্সটিনে খেলবে।
সরাসরি রাউন্ড অব সিক্সটিনে খেলছে আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহাম হস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং লিসবন ও ম্যানচেস্টার সিটি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















