বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম সাবেক নির্বাচক ও ম্যানেজার মনজুরুল ইসলামের বিপক্ষে অনৈতিক আচরণের যে অভিযোগ করেছেন তার তদন্ত শেষ। জাহানারার করা অভিযোগ তদন্তের রিপোর্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে হস্তান্তর করেছে ‘স্বাধীন তদন্ত কমিটি’।
জাহানারা মনজুরুল ইসলাম ছাড়াও বিসিবির নারী উইংয়ের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কোচিং স্টাফের কয়েকজনের বিপক্ষে অশোভন আচরণ, অনৈতিক প্রস্তাব এবং কারও কারও বিপক্ষে যৌন হেনস্তার অভিযোগ করেন। দুই দফা দুটি সাক্ষাতকারে তার সেই অভিযোগ তোলপাড় করে দেয় বাংলাদেশের ক্রীড়াঙ্গন।

এরপর জাহানারার অভিযোগ তদন্তে কমিটি গঠন করে বিসিবি। তদন্ত শেষে কমিটির চেয়ারম্যান বিচারপতি তারিক উল হাকিম, সদস্য ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা ও বিসিবি পরিচালক রুবাবা দৌলা উপস্থিত থেকে প্রতিবেদন বিসিবি সভাপতি আমিনুল ইসলামের হাতে তুলে দেন। ওই সময় অন্যান্য বোর্ড সদস্যরাও উপস্থিত ছিলেন।
শুরুতে তদন্ত কমিটির ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়। পরে, জাহানারা আলমের লিখিত অভিযোগ জমা দেওয়ার জন্য কমিটি অতিরিক্ত সময় চাওয়ায় সময়সীমা বৃদ্ধি করা হয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















