ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে ঘিরে ভক্তদের মাঝে অন্যরকম এক উম্মাদনা শুরু হয়েছে। লিওনেল মেসির সর্বশেষ দুই গোলের সুবাদে ভক্তদের মাঝে ‘হাজারতম’ গোল নিয়ে উম্মাদনা তৈরি হয়েছে। ক্রিশ্চিয়ানো রোনালদো কবে হাজারতম গোলের দেখা পাবেন। একই উত্তেজনা মেসি ভক্তদের মাঝে।
ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মেসির মাঝে প্রতিদ্বন্দ্বিতা অনেক পুরানো। বিশেষ করে রোনালদো যখন স্প্যানিশ লিগে যোগ দেন তখন থেকে দুইজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্রতর হয়েছে।
এগিয়ে পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো
পরিসংখ্যানের বিচারে আপাতত পুর্তগীজ তারকা রোনালদো এগিয়ে। বলা যায় যোজন যোজন এগিয়ে তিনি। মেসির থেকে এ মুহুর্তে রোনালদো ৬৪ গোলে এগিয়ে আছেন। ৯৬৫ গোল রোনালদোর। ১ হাজার ৩১২টি ম্যাচে তিনি এই গোল করেছেন। হাজারতম গোলের দেখা পেতে তার আর মাত্র ৩৫ গোল চাই। অন্যদিকে মেসির গোল ৯০১ টি। হাজারতম গোলের মাইলফলকে পৌঁছাতে তার আর দরকার ৯৯ গোলের।
অনেক ভক্তই হিসাব কষতে শুরু করেছেন কবে নাগাদ রোনালদো হাজারতম গোলের দেখা পাবেন। একই হিসাব চলছে মেসি ভক্তদের মাঝেও। তবে তারা একটু নীরবেই কাজ করছেন। অনেকের মতে ২০২৬ সালের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে রোনালদো এই মাইলফলকের দেখা পেতে পারেন। এই হিসাব করা হয়েছে রোনালদোর পরিসংখ্যান ওপরের ভর করে। বছর প্রতি তার গোড় গোল ৪০টি ধরেই এই হিসাব। তবে রোনালদোর বয়সও হিসাবে রাখতে হয়েছে। দিন যতই যাচ্ছে রোনালদোর পারফরম্যান্সে একটু একটু করে ভাটার দিকে যাবে এটাই স্বাভাবিক।
বয়সের কারণে সুবিধায় মেসি
বয়সের কারণে রোনালদোর তুলনায় সুবিধাজনক অবস্থায় লিওনেল মেসি। মেসির বয়স এখন ৩৮। কারণ বয়স মানেই একটু বেশি ফিটনেস, খেলার ধারটা একটু বেশিই ভালো।
২০২৯ সাল পর্যন্ত অপেক্ষা
মেসি ক্যারিয়ারে ম্যাচ প্রতি গোল করেছেন ০.৭৯টি। তবে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর গোলের সেই গড় হারটা একটু হলেও বেড়েছে। বর্তমানে তাদের গড় গোল ০.৮০। আর্জেন্টাইন কিংবদন্তি যদি এমন ফর্ম ধরে রাখতে পারেন এবং ক্লাব ও দেশের হয়ে বছরে গড়ে ৫০টি ম্যাচ খেলতে পারেন তাহলে তার ঝুলিতে প্রতি বছর চল্লিশটি গোল জমা হবে। তার অর্থ মেসিকে হাজারতম গোলের জন্য তৃতীয় মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ হাজারতম গোল উদযাপন করার জন্য মেসিভক্তদের আড়াই বছর অপেক্ষায় থাকতে হবে। সে হিসেবে সময়টা আসতে পারে ২০২৮ সালের শেষ দিকে অথবা ২০২৯ সালের শুরুর দিক। মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি রয়েছে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
