ইনজুরি বিষয়ক কোনো সমস্যা ছিল না। পারিবারিক কোনো সমস্যা নিয়ে ছুটিতেও ছিলেন না। তারপরও আল নাসরের হয়ে মঙ্গলবার রাতে হওয়া ম্যাচে মাঠে নামেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে ছাড়াই মাঠে নেমে সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে আল নাসর। ম্যাচের একমাত্র গোলটি করেন সাদিও মানে।
শিরোপা দৌড়ে টিকে থাকতে আল নাসরের জন্য এ ম্যাচ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে আল নাসর এ ম্যাচের আগে আল হিলারের তিন পয়েন্ট পেছনে ছিল। এ ম্যাচ শেষে সেই ব্যবধান কমে এক পয়েন্টে এসেছে। আল নাসরের জয়ের রাতে পয়েন্ট হারিয়েছে আল হিলাল। আল আহলির সঙ্গে গোল শূন্য ড্র করেছে আল হিলাল।
ম্যাচ শুরুর আগে রোনালদোর অনুপস্থিতি আলোচনায় ঝড় তোলে। ক্লাব ব্যবস্থাপনা ও ট্রান্সপার নীতরি বিরুদ্ধে প্রতবিাদ হিসেবেই পর্তুগীজ তারকাকে স্কোয়াডের বাইরে রাখা হয়। সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) ভূমিকা ও শীতকালীন দলবদলে নিষ্ক্রিয়তা নিয়ে অসন্তোষ থেকেই এই সিদ্ধান্ত বলে বিভিন্ন সূত্র দাবি করেছে।
রোনালদো না থাকায় একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন কোচ জর্জ জেসুস। সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলেন আব্দুর রহমান ঘারিব। তার দুই পাশে ছিলেন জোয়াও ফেলিক্স ও সাদিও মানে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসর।
১৪ মিনিটে গোল প্রায় পেয়েই গিয়েছিলেন মানে। তবে আল রিয়াদের গোলরক্ষক মিলান বরিয়ান তখন বাধা হয়ে দাঁড়ান। কিছুক্ষন পর দূরপাল্লার শটে পরীক্ষা নেন ফেলিক্স। চাপ বাড়াতে থাকলেও প্রথমার্ধের বেশির ভাগ সময় ধরে লড়াই জমিয়ে রাখে আল রিয়াদ।
বিরতির পাঁচ মিনিট আগে আল নাসর পায় সেই কাঙ্খিত গোল। আফ্রিকান কাপ জেতা সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে করেন গোলটি। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল আল রিয়াদ। কিন্তু ব্যর্থ হয় তারা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















