সিকান্দার রাজাকে সরিয়ে ফের বিশ্বসেরা সাইম আইয়্যূব । আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সাইম আইয়ুবের রাজত্ব, শীর্ষে ফিরলেন পাকিস্তানি অলরাউন্ডার। চলমান বিশ্বকাপের গ্রুপ পর্বের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ র্যাঙ্কিংয়ে বড় ধরনের রদবদল হয়েছে।
ফলে এই রদবদলে পাকিস্তানের তরুণ অলরাউন্ডার সাইম আইয়ুব আবারও টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকার শীর্ষে উঠে এসেছেন। গত সপ্তাহেই শীর্ষে ওঠা সিকান্দার রাজা নেমে গেছে দ্বিতীয় স্থানে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সাইম আইয়ুব এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজার মধ্যে শীর্ষস্থান দখলের এক হাড্ডা হাড্ডি লড়াই চলছিল।

অবশ্য বিশ্বকাপের প্রস্তুতি পর্বেও এই দুই তারকা অলরাউন্ডার তালিকার শীর্ষে নিজেদের অবস্থান ধরে রেখেছিলেন। তবে কলম্বোয় ভারতের বিপক্ষে সাইম আইয়ুবের ২৫ রানে ৩ উইকেট শিকারের দুর্দান্ত নৈপুণ্য তাকে আবারও শীর্ষস্থানে ফিরিয়ে এনেছে। এই পারফরম্যান্সের ফলে সিকান্দার রাজা দ্বিতীয় স্থানে নেমে গেছেন।
বর্তমানে সাইমের রেটিং ৩০৩ এবং রাজার রেটিং ২৯৭। ২৮২ রেটিং নিয়ে তৃতীয় স্থানে আছেন হার্দিক পান্ডিয়া। অলরাউন্ডারদের তালিকায় নেপালের দীপেন্দ্র সিং আইরি দুই ধাপ এগিয়ে এবং আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই চার ধাপ এগিয়ে যৌথভাবে চতুর্থ স্থানে অবস্থান করছেন। তাদের সাম্প্রতিক পারফরম্যান্স এই উন্নতিতে সহায়ক হয়েছে।
ঈশানের বিধ্বংসী ইনিংসে বড় লাফ
এছাড়া ব্যাটিং র্যাঙ্কিংয়েও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। শ্রীলঙ্কার হার্ড-হিটার পাথুম নিসাঙ্কা ক্যান্ডিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার অনবদ্য সেঞ্চুরির সুবাদে তিন ধাপ এগিয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন। তবে ভারতের ওপেনার অভিষেক শর্মা তার শীর্ষস্থান ধরে রাখলেও, সতীর্থ ঈশান কিষাণ পাকিস্তানের বিপক্ষে ম্যাচসেরা পারফরম্যান্সের পর ১৭ ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছেন। ঈশান কিষাণ ওই ম্যাচে ৪০ বলে ৭৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে ভারতের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন ২২ ধাপ এগিয়ে ১১তম এবং এইডেন মারক্রাম ৬ ধাপ এগিয়ে যৌথভাবে ১৫তম স্থানে রয়েছেন। যুক্তরাষ্ট্রের সাইতেজা মুক্কামাল্লা ১৬ ধাপ এগিয়ে ২১তম এবং ইংল্যান্ডের তরুণ জ্যাকব বেথেল ২২ ধাপ এগিয়ে ৩২তম স্থানে উঠে এসেছেন। এই খেলোয়াড়দের বিশ্বকাপের পারফরম্যান্স তাদের র্যাঙ্কিংয়ে বড় ধরনের উন্নতি এনেছে।
টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। আফগানিস্তানের স্পিনার রশিদ খান এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এবং ভারতের বরুণ চক্রবর্তীর শীর্ষস্থানের খুব কাছাকাছি পৌঁছে গেছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















