• তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
  • Login
খেলা.লাইভ
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
খেলা.লাইভ
No Result
View All Result
Home স্পোর্টস আপডেট ক্রিকেট

সিনিয়ররা বিশ্বকাপে ভারতকে হারাতে পারেননি-শাদাবের খোঁচা

ক্রীড়া প্রতিবেদক by ক্রীড়া প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
in ক্রিকেট, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
Reading Time: 10 mins read
0
A A
0
সিনিয়ররা বিশ্বকাপে ভারতকে হারাতে পারেননি-শাদাবের খোঁচা

শাদাব খান

Share on FacebookShare on Twitter

সিনিয়ররা বিশ্বকাপে ভারতকে হারাতে পারেননি-শাদাবের খোঁচা । আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে ৬১ রানে হেরেছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হারের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের তিন সিনিয়র তারকা বাবর আজম, শাহিন আফ্রিদি ও শাদাব খান।

এমনকি একাদশ থেকে তাদের বাদ দেয়ার পরামর্শও দিয়েছেন শহিদ আফ্রিদি, মোহাম্মদ ইউসুফের মতো সাবেক তারকারা। এবার পাকিস্তানের সাবেকদের কড়া সমালোচনার জবাব দিলেন শাদাব খান। ১৮ ফেব্রুয়ারি কলম্বোয় নামিবিয়াকে ১০২ রানে হারিয়ে সুপার এইট পর্বে উঠেছে পাকিস্তান।

পূর্বসূরিদের মোক্ষম জবাব

 আর এই জয়ের পরই পূর্বসূরিদের মোক্ষম জবাব দিয়েছেন এই স্পিনার। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে শাদাব বলেন, সাবেক ক্রিকেটারদের নিজস্ব মতামত থাকতে পারে, তবে তারা যা করতে পারেননি, বর্তমান দল তা করে দেখিয়েছে।

এ সময় তিনি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের কথা স্মরণ করিয়ে দেন। শাদাব বলেন,

আমাদের সাবেক ক্রিকেটারদের নিজস্ব মতামত আছে। তারা পাকিস্তানের জন্য ভালো খেলেছেন, কিন্তু দিনের শেষে তারাও কখনও বিশ্বকাপে ভারতকে হারাতে পারেননি। ২০২১ বিশ্বকাপে আমরাই ভারতকে হারিয়েছিলাম।

এছাড়া তিনি বলেন,

বিশ্বকাপে আমরা ভারতকে মাত্র একবারই হারিয়েছি। হ্যাঁ, তারা কিংবদন্তি, কিন্তু বিশ্বকাপে ভারতের বিপক্ষে তারা উল্লেখযোগ্য কিছু করতে পারেননি।’ পাকিস্তান টুর্নামেন্ট শুরু করে নেদারল্যান্ডসকে হারিয়ে, এরপর যুক্তরাষ্ট্রকে বড় ব্যবধানে পরাজিত করে। তবে তৃতীয় গ্রুপ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৬১ রানে হেরে যায় ২০০৯ সালের চ্যাম্পিয়নরা।

এই হারের পর সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকদের সমালোচনার ঝড় ওঠে। কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফ মন্তব্য করেন যে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খানের সময় শেষ। এছাড়া তিনি লিখেছিলেন,

শাহিন, বাবর ও শাদাবের সময় শেষ। পাকিস্তানের টি-টোয়েন্টি দলে এখন নতুন পারফর্মার দরকার, দুর্বল দলের বিপক্ষে ফাঁকা জয় নয়।

সবার শেষে সুপার এইটে পাকিস্তান

সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিও একই সুরে কথা বলেন। নামিবিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এই তিন সিনিয়রকে বেঞ্চে বসানোর পরামর্শও দিয়েছিলেন তিনি। আফ্রিদির ভাষায়,

আমি সিদ্ধান্ত নিলে বাবর, শাহিন ও শাদাব, তিনজনকেই বেঞ্চে বসাতাম। নতুনদের সুযোগ দিতাম, আত্মবিশ্বাস দিতাম।

শাদাব স্বীকার করেন, ভারতের বিপক্ষে ম্যাচে দল ভুল করেছে এবং তাদের সেই ম্যাচ জেতা উচিত ছিল। ‘কিন্তু আমাদের লক্ষ্য বিশ্বকাপ জেতা, আর আমরা আমাদের প্রক্রিয়া অনুসরণ করছি,‘যোগ করেন তিনি। তিনি দাবি করেন, দল সঠিক পথে আছে এবং টুর্নামেন্টে এগিয়ে যেতে হলে ধারাবাহিক উন্নতি প্রয়োজন।

khela.live এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

khela.live এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিশ্বকাপের  সুপার এইট পর্বে পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং সহ-আয়োজক শ্রীলঙ্কার। সুপার এইট নিয়ে শাদাব বলেন, ‘আমরা সঠিক পথে আছি। যেসব ভালো কাজ করছি, তা চালিয়ে যেতে হবে। ব্যাটিং একই ধারায় রাখতে হবে। সাহিবজাদা ফারহান দারুণ ফর্মে আছে।’

শেষে তিনি যোগ করেন, ‘সুপার এইট কঠিন হবে। এগুলো হবে উচ্চচাপের ম্যাচ। রমজান শুরু হয়েছে, এটা আমাদের জন্য যেন ১২তম খেলোয়াড়ের মতো।

গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরী থেকে রাজপথের লড়াকু সৈনিক

গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরী থেকে রাজপথের লড়াকু সৈনিক

সরাসরি আপনার ডিভাইসে এই পোস্ট বিভাগ সম্পর্কে রিয়েল টাইম আপডেট পান, এখনই সাবস্ক্রাইব করুন।

সদস্যতা ত্যাগ করুন

Related Posts

বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়া বাদ পড়ায় হতাশ হেইডেন

বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়া বাদ পড়ায় হতাশ হেইডেন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
দেখে নিন বিশ্বকাপের সুপার এইটের সূচি

দেখে নিন বিশ্বকাপের সুপার এইটের সূচি

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
অপরাজিত থেকেই গ্রুপ পর্ব শেষ করল ভারত

অপরাজিত থেকেই গ্রুপ পর্ব শেষ করল ভারত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
২০২৮ বিশ্বকাপে বাংলাদেশ কিভাবে খেলবে জানাল আইসিসি

২০২৮ বিশ্বকাপে বাংলাদেশ কিভাবে খেলবে জানাল আইসিসি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
সবার শেষে সুপার এইটে পাকিস্তান

সবার শেষে সুপার এইটে পাকিস্তান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
দেখে নিন বিশ্বকাপের সুপার এইটের সূচি ও কোন গ্রুপে কারা 

দেখে নিন বিশ্বকাপের সুপার এইটের সূচি ও কোন গ্রুপে কারা 

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
Load More
খেলা.লাইভ

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech

দরকারী লিঙ্ক

  • তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬

আমাদের সাথে সংযুক্ত হন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech