ঈদের অগ্রিম শুভেচ্ছা বার্তা দিলেন সাকিব

ঈদের অগ্রিম শুভেচ্ছা বার্তা দিলেন সাকিব

ঈদের অগ্রিম শুভেচ্ছা বার্তা দিলেন সাকিব আল হাসান। বিশ্বব্যাপী চলছে সিয়াম সাধনার মাস মাহে রমজান। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর আসছে পবিত্র ঈদুল ফিতর। ঈদের এখনো কয়েকদিন বাকি থাকলেও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব আল হাসান।

ঈদের আগেই সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সাকিব। বাফেলো বাংলায় সাকিব বলেন, ‘আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা।’

এছাড়া মহান আল্লাহ সবার দোয়া কবুল করুন এমন আশা জানিয়ে তারকা এই অলরাউন্ডার আরো বলেন, ‘ আশা করি সবার রমজান মাস ভালোভাবে কেটেছে, সিয়াম সাধনার মাধ্যমে কেটেছে। আল্লাহ আপনাদের দোয়া কবুল করুক৷ সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন ঈদ মোবারক।’

জাতীয় দলের বাইরে থাকলেও খুব শীঘ্রই দেশে ফিরতে পারেন সাকিব আল হাসান। সর্বশেষ পাকিস্তান সিরিজে খেলার নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত খেলতে পারেননি সাকিব। তবে টাইগারদের আসন্ন নিউজিল্যান্ড সিরিজে তাকে দলে দেখা যেতে পারে বলে আভাস দিয়েছেন ক্রিকেট অপারেন্সের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।

এছাড়া সম্প্রতি তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ প্রথম কথা হচ্ছে, সাকিবের ফিরে আসা। এখন সাকিবকে নিয়ে যে আইনগত ব্যাপারগুলো পরিচালনা করা হচ্ছে, বেশ দ্রুততার সাথে হচ্ছে, আমি যতটুকু জানি। সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে, সামনে হয়ত আমরা দেখতেও পারি সাকিবকে দেশে ফিরে আসতে।’

সর্বশেষ ২০২৪ সালে ভারতের কানপুরে বাংলাদেশের হয়ে খেলেছেন সাকিব। এরপর বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিতই খেলেছেন এই অলরাউন্ডার, তবে গায়ে জড়ানো হয়নি দেশের জার্সি।

Exit mobile version