শেফার্ডের হ্যাটট্রিকে স্কটিশদের হারিয়ে ক্যারিবিয়দের বিশ্বকাপ শুরু

শেফার্ডের হ্যাটট্রিকে স্কটিশদের হারিয়ে ক্যারিবিয়দের বিশ্বকাপ শুরু

শেফার্ডের হ্যাটট্রিকে ক্যারিবিয়দের বিশ্বকাপ শুরু।

স্কটল্যান্ডকে হারিয়ে উড়ন্ত শুরু ওয়েস্ট ইন্ডিজের

শেফার্ডের হ্যাটট্রিকে স্কটিশদের হারিয়ে ক্যারিবিয়দের বিশ্বকাপ শুরু , টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। আজ ইডেন গার্ডেন্সের ম্যাচটিতে রোমারিও শেফার্ড হ্যাটট্রিক করেন। ম্যাচটি বাংলাদেশের খেলার কথা ছিল। তবে ভারতে যেতে রাজি না হওয়ায় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড সুযোগ পেয়েছে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লে’র ৬ ওভারে বিনা উইকেটে মাত্র ৩৩ রান করে তারা। তবে ১২.২ ওভারে দুই উইকেট হারিয়ে একশ’ রানে পৌঁছে ক্যারিবিয়রা। ব্র্যান্ডন কিং ৩০ বলে ৪ চার, ১ ছয়ে ৩৫ রান করেন।

হেটমায়ারের ঝড়ো ব্যাটিং, ছবি : সংগৃহীত

তৃতীয় উইকেটে শিমরন হেটমায়ার ও রোভম্যান পাওয়েল মাত্র ৩৭ বল থেকে ৮১ রানের জুটি গড়েন। এতেই বড় সংগ্রহের ভিত পায় ওয়েস্ট ইন্ডিজ। রোভম্যান ১৪ বলে ১ চার, ২ ছয়ে ২৪ রানে আউট হন।

আর হেটমায়ার ৩৬ বলে ২ চার, ৬ ছক্কায় ৬৪ রান করে আউট হন। এছাড়া শেরফানে রাদারফোর্ড ১৩ বলে ৬ চার, ১ ছয়ে ২৬ রান করেন। স্কটল্যান্ডের ব্র্যাড কুরি ২ উইকেট নেন।

১৮৩ রানের টার্গেটে নেমে স্কটল্যান্ড ৩৭ রানেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে। চতুর্থ উইকেটে রিচি বেরিংটন ও টম ব্রুস ৭৮ রানের জুটি গড়েন। বেরিংটন ২৪ বলে ৩ চার, ২ ছয়ে ৪২ ও ব্রুস ২৮ বলে ১ চার, ২ ছয়ে ৩৫ রানে আউট হওয়ার পর ধস নামে।

শেষ ৫টি উইকেট স্কটল্যান্ড হারায় ২.৪ ওভারে ১৪ রানে। ১৮.৫ ওভারে তারা গুটিয়ে যায় ১৪৭ রানে। রোমারিও শেফার্ড ৩ ওভারে ২০ রানে ৫ উইকেট নেন। বিশ্বকাপে ক্যারিবিয়দের পক্ষে দ্বিতীয় বোলার ও প্রথম পেসার হিসেবে ৫ উইকেট এটি।

শেফার্ড ১৭তম ওভারের দ্বিতীয় বলে ম্যাথু ক্রস, তৃতীয় বলে মাইকেল লিস্ক ও চতুর্থ বলে অলিভার ডেভিডসনকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন। এছাড়া জ্যাসন হোল্ডার নেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট  ইন্ডিজ- ১৮২/৫; ২০ ওভার (হেটমায়ার ৬৪, ব্র্যান্ডন ৩৫, রাদারফোর্ড ২৬, রোভম্যান ২৪; কুরি ২/২৩)।

স্কটল্যান্ড- ১৪৭/১০; ১৮.৫ ওভার (বেরিংটন ৪২, ব্রুস ৩৫, মানসি ১৯; শেফার্ড ৫/২০, হোল্ডার ৩/৩০)।

ফল : ওয়েস্ট ইন্ডিজ ৩৫ রানে জয়ী।

ম্যাচসেরা : শিমরন হেটমায়ার।

Exit mobile version