• তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
  • Login
খেলা.লাইভ
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result

Home স্পোর্টস আপডেট ক্রিকেট

টানা দুই জয়ে সুবিধাজনক অবস্থানে দক্ষিণ আফ্রিকা

৯ উইকেটে হারল ওয়েস্ট ইন্ডিজ

খেলা প্রতিবেদন by খেলা প্রতিবেদন
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
in ক্রিকেট, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬, স্পোর্টস আপডেট
Reading Time: 4 mins read
0
A A
0
টানা দুই জয়ে সুবিধাজনক অবস্থানে দক্ষিণ আফ্রিকা

টানা দুই জয়ে সুবিধাজনক অবস্থানে দক্ষিণ আফ্রিকা, ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে প্রথম ম্যাচে স্বাগতিক ভারতকে ৭৬ রানের বড় ব্যবধানে হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। সেই ধারাবাহিকতা রেখে আজ আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে। ফলে টানা দুই জয়ে গ্রুপ ওয়ানে সুবিধাজনক অবস্থানে দক্ষিণ আফ্রিকা। বাকি তিন দলই চাপে আছে।

ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে আট উইকেটে তোলে ১৭৬ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা ২৩ বল হাতে রেখে মাত্র এক উইকেটে হারিয়ে সেই লক্ষ্য টপকে যায়। টস হেরে ব্যাটিংয়ে নামা ক্যারিবিয়রা ৮৩ রানেই সাত উইকেট হারিয়ে ফেলে। তারপর জ্যাসন হোল্ডার ও রোমারিও শেফার্ড মাত্র ৫৭ বল থেকে ৮৯ রানের রেকর্ড জুটি গড়েন।

ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড

অষ্টম উইকেটে এর আগে সেরা জুটি ছিল স্কটল্যান্ডের পিটার মমসেন ও সাফাইয়ান শরিফের। তারা ২০১৫ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮০ রানের রেকর্ড জুটি গড়েছিলেন। হোল্ডার ৩১ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৪৯ করে রানআউট হন ইনিংসের এক বল বাকি থাকতে। আর শেফার্ড ৩৭ বলে তিনটি চার ও চারটি ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন। লুঙ্গি এনগিডি তিনটি এবং কাগিসো রাবাদা ও করবিন বশ দুটি করে উইকেট নেন।

হোল্ডার-শেফার্ড রেকর্ড জুটি গড়েন, ছবি : সংগৃহীত

এদিন ৫৩ বলই ডট খেলেছে ক্যারিবিয়রা, এরপরও ১৭৬ রান তুলেছে। ৫০টির বেশি ডট বলের পরও বিশ্বকাপে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান। এই ইনিংসে ১১টি ছক্কা হাঁকিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চলতি আসরে তাদের ছক্কা ৬৬টি। টি-২০ বিশ্বকাপের এক আসরে এটাই কোনো দলের সর্বাধিক ছয় হাঁকানোর রেকর্ড। ২০২৪ সালে তাদেরই রেকর্ড ছিল ৬২ ছক্কার।

মার্করামের ঝড়ে বিধ্বস্ত ক্যারিবিয়রা

এতো রেকর্ড গড়ার পরও বড় পরাজয়ে মাঠ ছাড়তে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। অধিনায়ক এইডেন মার্করাম ওপেনিংয়ে নেমে ৪৬ বলে সাতটি চার ও চারটি ছক্কায় অপরাজিত ৮২ রানের ঝড়ো ইনিংস খেলার কারণেই তা সম্ভব হয়েছে।

হোল্ডার-শেফার্ড রেকর্ড জুটি গড়েন, ছবি : সংগৃহীত

১৬.১ ওভারে এক উইকেটেই ১৭৭ রান তুলে জয় পায় প্রোটিয়ারা। ওপেনিং জুটিতে মাত্র আট ওভারে ৯৫ রান তুলে জয়ের ভিত পায় তারা। কুইন্টন ডি কক ২৪ বলে চারটি করে চার-ছক্কা হাঁকিয়ে ৪৭ রানে বিদায় নেন। এরপর মার্করামের সাথে ৮২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে রায়ান রিকেলটন ২৮ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৪৫ রানে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ- ১৭৬/৮; ২০ ওভার (শেফার্ড ৫২*, হোল্ডার ৪৯, কিং ২১; এনগিডি ৩/৩০, রাবাদা ২/২২, বশ ২/৩১)।

দক্ষিণ আফ্রিকা- ১৭৭/১; ১৬.১ ওভার (মার্করাম ৮২*, কক ৪৭, রিকেলটন ৪৫*; চেজ ১/৪৬)।

ফল : দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : এইডেন মার্করাম।

Via: এমআর

সরাসরি আপনার ডিভাইসে এই পোস্ট বিভাগ সম্পর্কে রিয়েল টাইম আপডেট পান, এখনই সাবস্ক্রাইব করুন।

সদস্যতা ত্যাগ করুন

Related Posts

নাহিদের দুর্দান্ত বোলিংয়ের পর লিটনের ফিফটিতে উত্তরাঞ্চলের জয়

নাহিদের দুর্দান্ত বোলিংয়ের পর লিটনের ফিফটিতে উত্তরাঞ্চলের জয়

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
কর্পোরেট প্রতিষ্ঠানের সহযোগিতা চাইলেন আমিনুল হক

কর্পোরেট প্রতিষ্ঠানের সহযোগিতা চাইলেন আমিনুল হক

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
দ্রুত ফর্মে ফিরবেন অভিষেক- ডু প্লেসি

দ্রুত ফর্মে ফিরবেন অভিষেক- ডু প্লেসি

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
পাকিস্তানের নারী ক্রিকেটারকে যে শাস্তি দিল আইসিসি

পাকিস্তানের নারী ক্রিকেটারকে যে শাস্তি দিল আইসিসি

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শানাকা

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শানাকা

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে ভারত ও জিম্বাবুয়ে

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে ভারত ও জিম্বাবুয়ে

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
Load More
  • Trending
  • Comments
  • Latest
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় শ্রীলঙ্কার

নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
নিউজিল্যান্ডের জয়ে আরও বিপাকে পাকিস্তান

নিউজিল্যান্ডের জয়ে আরও বিপাকে পাকিস্তান

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
চরম নাটকীয়তা শেষে নক আউটে আতালান্তা

চরম নাটকীয়তা শেষে নক আউটে আতালান্তা

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
স্পেনের হয়ে না খেলার কারণ জানালেন মেসি

স্পেনের হয়ে না খেলার কারণ জানালেন মেসি

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
টানা দুই জয়ে সুবিধাজনক অবস্থানে দক্ষিণ আফ্রিকা

টানা দুই জয়ে সুবিধাজনক অবস্থানে দক্ষিণ আফ্রিকা

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
নাহিদের দুর্দান্ত বোলিংয়ের পর লিটনের ফিফটিতে উত্তরাঞ্চলের জয়

নাহিদের দুর্দান্ত বোলিংয়ের পর লিটনের ফিফটিতে উত্তরাঞ্চলের জয়

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
কর্পোরেট প্রতিষ্ঠানের সহযোগিতা চাইলেন আমিনুল হক

কর্পোরেট প্রতিষ্ঠানের সহযোগিতা চাইলেন আমিনুল হক

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
দ্রুত ফর্মে ফিরবেন অভিষেক- ডু প্লেসি

দ্রুত ফর্মে ফিরবেন অভিষেক- ডু প্লেসি

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

Recommended

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech

দরকারী লিঙ্ক

  • তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬

আমাদের সাথে সংযুক্ত হন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist