স্পেন-ইংল্যান্ড-ক্রোয়েশিয়া-চেক প্রজাতন্ত্র একই গ্রুপে

উয়েফা নেশনস লিগ

উয়েফা ২০২৬-২৭ নেশনস লিগে কঠিন গ্রুপে পড়েছে ইংল্যান্ড। গ্রু পর্ব পার হতে তাদেরকে শক্ত পথ পাড়ি দিতে হবে। খেলতে হবে স্পেন, ক্রোয়েশিয়া আর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে। ইউরো ফুটবলের চার পরাশক্তি নিয়ে গড়া গ্রুপ ‌’এ-৩’ গ্রুপ অব ডেথে রূপ নিয়েছে।

আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে গ্রুপ পর্বের খেলা। লিগ ‘এ’ গ্রুপগুলোর প্রতি গ্রুপের শীর্ষ দুই দল আগামী বছরের মার্চে কোয়ার্টার ফাইনাল খেলবে। চূড়ান্ত পর্ব হবে জুনে।

‌’এ-৩’ গ্রুপটি সবচেয়ে কঠিন হলেও লীগ ‌’এ-১’ গ্রুপটি সহজ নয়। ফ্রান্স, ইতালি ও বেলজিয়াম রয়েছে গ্রুপে। কাউকে ছেড়ে না কথা বলা তুরস্ক তাদের সঙ্গী হিসেবে আছে।

শীর্ষ অর্থাৎ ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে ইউরোপের শীর্ষ সারির ১৬ দল। একটু কম শক্তির দলগুলো খেলবে ‘বি’ গ্রুপে। এখানেও প্রতিদ্বন্দ্বিতাকারী দলের সংখ্যা ১৬।

উয়েফা নেশন্স লিগের ড্র
লিগ

গ্রুপ এ১: ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, তুরস্ক

গ্রুপ এ২: জার্মানি, নেদারল্যান্ডস, সার্বিয়া, গ্রীস

গ্রুপ এ৩: স্পেন, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র

গ্রুপ এ৪: পর্তুগাল, ডেনমার্ক, নরওয়ে, ওয়েলস

লিগ বি

গ্রুপ বি১: স্কটল্যান্ড, সুইজারল্যান্ড, স্লোভেনিয়া, উত্তর ম্যাসেডোনিয়া

গ্রুপ বি২: হাঙ্গেরি, ইউক্রেন, জর্জিয়া, উত্তর আয়ারল্যান্ড

গ্রুপ বি৩: ইসরায়েল, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র, কসোভো

গ্রুপ বি৪: পোল্যান্ড, বসনিয়া-হার্জেগোভিনা, রোমানিয়া, সুইডেন

লিগ সি

গ্রুপ সি১: আলবেনিয়া, ফিনল্যান্ড, বেলারুশ, সান মারিনো

গ্রুপ সি২: মন্টিনিগ্রো, আর্মেনিয়া, সাইপ্রাস, জিব্রাল্টার/লাটভিয়া*

গ্রুপ সি৩: কাজাখস্তান, স্লোভাকিয়া, ফ্যারো দ্বীপপুঞ্জ, মলদোভা

গ্রুপ সি৪: আইসল্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া, লুক্সেমবার্গ/মাল্টা*

লিগ ডি

গ্রুপ ডি ১: জিব্রাল্টার/লাটভিয়া, লুক্সেমবার্গ/মাল্টা, অ্যান্ডোরা

গ্রুপ ডি ২: লিথুয়ানিয়া, আজারবাইজান, লিচেনস্টাইন

Exit mobile version