শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের সূচি প্রকাশ

শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের সূচি প্রকাশ

শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো রাজশাহীতে এবং টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে সিলেটে। সোমবার সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথমবার বাংলাদেশ সফরে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে আগামী এপ্রিল মাসে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজের ম্যাচ রাজশাহীতে এবং টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে সিলেটে।

সূচি অনুযায়ী আগামী ১৭ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কান নারী দল। সেদিনই ঢাকা থেকে রাজশাহী চলে যাবে লঙ্কানদের নারী ক্রিকেট বহর। ১৮ এবং ১৯ এপ্রিল দুই দিন অনুশীলন শেষে ২০ এপ্রিল মাঠে গড়াবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কান নারী দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

রাজশাহীতে সিরিজের পরের দুই ওয়ানডে ২২ এবং ২৫ এপ্রিল। তিন ওয়ানডে মাঠে গড়াবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে, খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। ওয়ানডে সিরিজ শেষে ২৬ এপ্রিল রাজশাহী থেকে সিলেট চলে যাবে দুই দল।

২৭ এপ্রিল অনুশীলন শেষে ২৮ এপ্রিল মাঠে গড়াবে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ৩০ এপ্রিল এবং ২ মে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ। ৩ মে বাংলাদেশ ছাড়বে লঙ্কানদের বহর। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

সব কটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে। ওয়ানডে সিরিজ শেষে ২৬ এপ্রিল সিলেটের উদ্দেশে রওনা দেবে দুই দলের ক্রিকেটাররা। ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ৩০ এপ্রিল ও ২ মে সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

টি-টুয়েন্টি সিরিজের সব কটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। সফর শেষে আগামী ৩ মে দেশে ফিরবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। এর আগে সবশেষ ২০১১ সালে নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের মাটিতে ওয়ানডে খেলেছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।

একনজরে শ্রীলঙ্কা নারী দলের বাংলাদেশ সফরের সূচি :

২০ এপ্রিল : প্রথম ওয়ানডে, রাজশাহী

২২ এপ্রিল : দ্বিতীয় ওয়ানডে, রাজশাহী

২৫ এপ্রিল : তৃতীয় ওয়ানডে, রাজশাহী

২৮ এপ্রিল : প্রথম টি-টোয়েন্টি, সিলেট

৩০ এপ্রিল : দ্বিতীয় টি-টোয়েন্টি, সিলেট

২ মে : তৃতীয় টি-টোয়েন্টি, সিলেট

Exit mobile version