টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ওমানের বিপক্ষে ১০৫ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে লঙ্কানরা। পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২২৫ রানের বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা। জবাবে ৯ উইকেট হারিয়ে ১২০রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ওমানকে। ফলে লঙ্কানরা জয় পেয়েছে ১০৫ রানে।
দুই ওপেনার কামিশ মিশারা ৮ ও পাথুম নিশাঙ্কা ১৩ রান করে আউট হলেও মিডল অর্ডারে উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিসের ৬১ (৪৫ বল), পবন রাথনায়েকে ৬০ (২৮ বল) ও অধিনায়ক দাশুন শানাকার ৫০ রান (২০ বল) স্বাগতিকদের ২২৫ রানের বড় সংগ্রহ এনে দেয়। এছাড়া কামিন্দু মেন্ডিস ৭ বলে ১৯ ও দুনিথ ভেল্লালাগে ৪ বলে ৬ রানে অপরাজিত থাকেন।
ওমানের পক্ষে চার ওভারে ৪১ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন জিতেন রামানন্দী। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন জয় ওদেদ্রা ও সুফিয়ান মেহমুদ।
২২৬ রানের টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই লঙ্কান বোলারদের বিপক্ষে নিয়মিত উইকেট হারায় ওমান। মিডল অর্ডারে মোহাম্মদ নাদিমের অপরাজিত ৫৩ ও ওয়াসিম আলীর ২৭ রান ছাড়া দলটার আর কোন ব্যাটারই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি। ওমানের ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ১৫ রান এসেছে অতিরিক্ত থেকে। সব মিলিয়ে ৯ উইকেট হারিয়ে ১২০ রানেই শেষ হয় তাদের ইনিংস।
শ্রীলঙ্কার সাতজন বোলার এদিন হাত ঘুরিয়েছেন। দু’টি করে উইকেট পেয়েছেন দুশমন্থ চামিরা ও মাহিশ থিকশানা। তিন বোলার দুনিথ ভেল্লালাগে, দুশমন্থ হেমন্ত ও কামিন্দু মেন্ডিস একটি করে উইকেট পেয়েছেন।
৮ মার্চ অনুষ্ঠিত শ্রীলঙ্কা গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ২০ রানে পরাজিত করেছিলো। অন্যদিকে, ওমান ক্রিকেদ দল তাদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়।
সংক্ষিপ্ত স্কোর :
ভেন্যু : পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
টস : ওমান (টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত)
শ্রীলঙ্কার : ২২৫/৫ (২০ ওভার)- (কামিশ মিশারা ৮, পাথুম নিশাঙ্কা ১৩, কুশল মেন্ডিস ৬১, পবন রাথনায়েকে ৬০, দাশুন শানাকার ৫০ রান)।
ওমান : ১২০/৯ (২০ ওভার)- মোহাম্মদ নাদিম ৫৩ ও ওয়াসিম আলী ২৭
ফল: শ্রীলঙ্কা ১০৫ রানে জয়ী।
ম্যান অফ দ্য ম্যাচ : পবন রাথনায়েকে ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















