ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কান স্কোয়াড ঘোষণা

ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কান স্কোয়াড ঘোষণা

ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কান স্কোয়াড ঘোষণা। ছবি: সংগৃহীত

আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কান স্কোয়াড ঘোষণা করেছে। ঘোষিত ১৭ সদস্যের দলে খুব একটা চমক নেই। ২২ জানুয়ারি কলম্বোর আরপিআইসিএস স্টেডিয়ামে শুরু হবে ৫০ ওভারের এই সিরিজ। দলের নেতৃত্বে থাকছেন চারিথ আসালাঙ্কা। আগের ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকেই মূলত দল সাজিয়েছে শ্রীলঙ্কা, বড় কোনো পরিবর্তনে না গিয়ে নিয়মিত খেলোয়াড়দের ওপরই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কান স্কোয়াড ঘোষণা ।

পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে খেলা ১৪ জন ক্রিকেটারই দলে আছেন। যদিও ওই সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছিল শ্রীলঙ্কা, তবুও ধারাবাহিকতা বজায় রাখার দিকেই ঝুঁকেছে দল পরিচালনা বিভাগ। স্কোয়াডে উল্লেখযোগ্য সংযোজন হিসেবে আছেন ধনাঞ্জয়া ডি সিলভা, দুনিথ ভেল্লালাগে ও মিলান রথনায়াকে। অভিজ্ঞতা ও ভারসাম্য বাড়ানোর লক্ষ্যেই এই তিন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ব্যাটিং বিভাগে শ্রীলঙ্কার দল বেশ শক্তিশালী। টপ অর্ডারে আছেন পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা ও সাদিরা সামারাবিক্রমা। মিডল অর্ডারে দলের ভরসা কামিন্দু মেন্ডিস ও জানিথ লিয়ানাগে। অধিনায়ক চারিথ আসালাঙ্কাও ব্যাট হাতে দলের বড় ভরসা।

২০২৭ সালের আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে ঘরের মাঠে এই সিরিজে ভালো পারফরম্যান্স করতে মরিয়া শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বিপক্ষে এই ওয়ানডে সিরিজের পরই অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যা ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে অনুষ্ঠিত হবে।

সিরিজ সূচি :

শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড : চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, পাভান রথনায়াকে, ধনাঞ্জয়া ডি সিলভা, জানিথ লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জেফ্রি ভ্যান্ডারসে, মাহিশ থিকশানা, মিলান রথনায়াকে, আসিথা ফার্নান্দো, প্রমোদ মাদুশান, ইশান মালিঙ্গা।

Exit mobile version