টি-টোয়েন্টি বিশ্বকাপ অনিশ্চিত শ্রীলঙ্কার পেসারের

টি-টোয়েন্টি বিশ্বকাপ অনিশ্চিত শ্রীলঙ্কার পেসারের

টি-টোয়েন্টি বিশ্বকাপ অনিশ্চিত শ্রীলঙ্কার পেসারের, ছবি : সংগৃহীত

মাত্র ৪ দিন পর টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু। তার আগেই বড় ধাক্কা সহআয়োজক শ্রীলঙ্কা দলে। পেসার ইশান মালিঙ্গা অনিশ্চিত হয়ে পড়েছেন ইনজুরির কারণে।

২৪ বছর বয়সি ইশান মালিঙ্গা শ্রীলঙ্কার প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁ কাঁধে আঘাত পান তিনি। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে, তৃতীয় টি-২০ খেলতে পারবেন না ইশান।

এসএলসির মেডিক্যাল বোর্ডের প্রাথমিক রিপোর্ট অনুসারে ইশান মালিঙ্গাকে ৬-৭ সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হতে পারে। যদিও ইতোমধ্যে বিষয়টি পরিষ্কারভাবে জানার জন্য কলম্বোয় পাঠানো হয়েছে তাকে। সেখানে এমআরআই করানোর পর রিপোর্ট থেকেই আসল অবস্থা জানা যাবে ইশানের।

যেহেতু বিশ্বকাপ শুরু হতে অর্ধ সপ্তাহ বাকি, সে কারণে ইশান এই আসরে অনিশ্চিত হয়ে পড়েছেন। তার খেলার সম্ভাবনা বেশ ক্ষীণ।

রবিবার পাল্লেকেলেতে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টির পর খেলা পুনরায় শুরু হলে প্রথম বলটিই করতে এসেই ইনুজরিতে পড়েন ইশান। সেই ডেলিভারি ব্যাটারের কোমরের ওপর দিয়ে যাওয়ায় আম্পায়ার ‘নো’ ডাকেন। আর বাম কাঁধের চোট নিয়ে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েন ইশান।

Exit mobile version