ইন্টার মায়ামি স্টেডিয়ামে মেসির নামে স্ট্যান্ড

ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে ইন্টার মায়ামি ও ন্যাশভিল এসসি-র মধ্যকার খেলায় দলের প্রথম গোল করার পর উদযাপন করছেন মেসি। এটি ছিলো মেসির ক্যারিয়ারের ৯০০তম গোল। (ছবি: গেটি ইমেজেস)

ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে ইন্টার মায়ামি ও ন্যাশভিল এসসি-র মধ্যকার খেলায় দলের প্রথম গোল করার পর উদযাপন করছেন মেসি। এটি ছিলো মেসির ক্যারিয়ারের ৯০০তম গোল। (ছবি: গেটি ইমেজেস)

লিওনেল মেসির নেতৃত্বে প্রথমবার এমএলএস কাপ জিতেছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন ফরোয়ার্ড আমেরিকান ক্লাবের ইতিহাস পাল্টে দিয়েছেন। এবার তিনিও ক্লাবের ইতিহাসের অংশ হতে যাচ্ছেন। মায়ামি অনন্য সম্মাননা দিতে যাচ্ছে মেসিকে। ক্লাবের নতুন “নু স্টেডিয়াম” এর একটি অংশের নামকরণ হচ্ছে ‘লিও মেসি স্ট্যান্ড’।

ক্লাব এক বিবৃতি দিয়ে জানিয়েছে,

‘ইন্টার মায়ামি আনন্দের সঙ্গে ‘লিও মেসি স্ট্যান্ড’ ঘোষণা করছে। আমাদের অধিনায়ক ও ১০ নম্বর বিশ্ব ফুটবলে একটি বিরল ও অনন্য কিছুর অংশ হতে চলেছেন: একজন অ্যাথলেট নিজের স্টেডিয়ামে তার সম্মানে নামাঙ্কিত স্ট্যান্ডে নিয়মিত খেলবেন।’

বিবৃতিতে আরও বলা হয়েছে,

‘সাধারণত সম্মাননা দেওয়া হয় অতীতকে ঘিরে। যা গড়ে ওঠে পুরোনো স্মৃতি থেকে। কিন্তু এই উদ্যোগটি সম্পূর্ণ ভিন্ন। যার সৃষ্টি বর্তমান থেকে। এখন যা ঘটছে তা থেকে। লিও মাঠে পা রাখার পর আপনাদের মধ্যে সবসময় যে অনুভূতি হয়, এটি সেই আবেগেরই এক বহিঃপ্রকাশ।’

আগেগাপ্লুত ক্লাব কর্তৃপক্ষের ভাষায়,

‘কাউকে স্বীকৃতি দেওয়া সবসময় একটি অধ্যায়ের ইতি টানা নয়। কখনো কখনো এটি এমন উপলব্ধি যে আপনি একটি অনন্য কিছুর সাক্ষী হতে যাচ্ছেন।’

ইন্টার মায়ামিতে মেসির যত কীর্তি

স্টেডিয়ামের লোয়ার বোলের ১১৭-১২১ এবং আপার বোলের ২১৭-২২৩ সেকশনজুড়ে থাকবে লিও মেসি স্ট্যান্ড। এমন সম্মাননা আর্জেন্টিনা তারকা পেয়েছেন বিশেষ কিছু করেই। ২০২৩ সালের গ্রীষ্মে ক্লাবে যোগ দেওয়ার পর মেসি ক্লাবকে সাফল্যের শিখরে নিয়েছেন। প্রথমে মৌসুমে দলকে লিগস কাপ জেতান। তারপর ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড ও ২০২৫ সালে এমএলএস কাপ জেতান। এক মৌসুমে এমএলএসে রেকর্ড পয়েন্ট অর্জন করে মায়ামি।

ব্যক্তিগতভাবে মায়ামি অধিনায়ক ২০২৪ ও ২০২৫ সালের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়ে লিগে ইতিহাস গড়েন। প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুম এই পুরস্কার জেতেন তিনি। এছাড়া গোল ও অ্যাসিস্টেও ক্লাবের শীর্ষে মেসি, সব প্রতিযোগিতা মিলে ৯৪ ম্যাচ খেলে ৮২ গোল ও ৫৩ অ্যাসিস্ট।

নতুন স্টেডিয়ামের উদ্বোধন

আগামী ৪ এপ্রিল মেজর লিগ সকার রেগুলার-সিজন ম্যাচে অস্টিন এফসির বিপক্ষে খেলার দিনে নতুন স্টেডিয়ামের উদ্বোধন করবে মায়ামি। ক্লাবের বিবৃতি অনুযায়ী, প্রথম ম্যাচে লিও মেসি স্ট্যান্ডে বসা ভক্তদের জন্য থাকছে বিশেষ চমক। এই বিশেষ ও ঐতিহাসিক সেকশনে বসে খেলা দেখার অভিজ্ঞতার সঙ্গে তারা পাবে বিস্ময়কর ও আনন্দঘন কিছু মুহূর্ত।

Exit mobile version