আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট রাউন্ড চলছে। কিন্তু যেখানে এবার খেলছে না বাংলাদেশ। তবে এরই মাঝে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করা হল।
নারীদের বিশ্বকাপে নিগার সুলতানা জ্যোতির দল অংশ নেবে। গত জানুয়ারিতে অনুষ্ঠিত বিশ্বকাপের বাছাইপর্বে গ্রুপপর্ব ও সুপার সিক্স মিলিয়ে ৭ ম্যাচের সব কটিতেই জেতে বাংলাদেশ। এবার বিশ্বকাপেও সেই ধারাবাহিক ফর্ম দেখানোর পালা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। ইংল্যান্ডের মাটিতে আগামী ১২ জুন থেকে ১২ দলের এই মেগা ইভেন্ট শুরু হবে। যেখানে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপ ‘এ’-তে। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ দল গুলো হচ্ছে-সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।
এছাড়া ‘বি’ গ্রুপে খেলবে-ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
বিশ্বকাপ বাছাইপর্ব থেকে চার দল মূলপর্বে উঠেছে, এর মধ্যে বাংলাদেশ ‘এ’ গ্রুপে এবং বাকি তিন দল (আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস) পড়েছে ‘বি’ গ্রুপে। ১২ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এজবাস্টনে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।
একই ভেন্যুতে ১৪ জুন বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে। ডাচ মেয়েরা এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে।
আগামী ১২ থেকে ২৮ জুন পর্যন্ত চলবে গ্রুপ পর্ব। এরপর দ্য ওভালে ৩০ জুন ও ২ জুলাই সেমিফাইনাল এবং ৫ জুলাই ঐতিহাসিক লর্ডসে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।
