বিসিবির দুর্নীতি – ফেঁসে যাচ্ছেন তামিম গ্রুপ , এটি উদঘাটন হলে তামিমের পাশে থাকা অনেকেই ফেঁসে যাবেন । বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগে গত বছর দুর্নীতি দমন কমিশন তদন্ত করেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে প্রেরিত এনফোর্সমেন্ট টিম যেসব খাতে দুর্নীতি এবং অনিয়মের প্রমান পেয়েছে, তা বিসিবিকে অবহিত হয়।
কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই বিষয়টি নিয়ে আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিএনপির নতুন সরকারের কাছে ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ আমলে বিসিবির সকল দুর্নীতি এবং অনিয়ম প্রকাশ্যে আনার দাবি জোরালো হয়েছে।
রবিবার জাতীয় সংসদে বগুড়া-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোশাররফ হোসেন এক সম্পূরক প্রশ্নে আওয়ামী লীগ সরকারের আমলে বিসিবির অনিয়ম দুর্ণীতি, নিয়োগ এবং ২০১৮ও ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিসিবির সম্মতি এবং স্থাপনা অবৈধভাবে ব্যবহারের প্রসঙ্গ টেনে এনেছেন।
এমন প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সংসদকে জানিয়েছেন‘ বিগত ফ্যাসিস্ট সরকারের সময় থেকে ২০০৮ সাল থেকে ক্রিকেট বোর্ড বাংলাদেশের সকল স্পোটর্সকে দলীয়করণ এবং রাজনীতিকরণের মাধ্যমে স্থবির করা হয়েছিল।
বাংলাদেশের ক্রীড়াঙ্গন ধ্বংসস্তুপে পরিণত করা হয়েছে। ক্রীড়াঙ্গনকে নতুনভাবে দলীয়করণ এবং রাজনীতিকণন মুক্ত করতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করে চলেছি।
আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যে বিগত ২০০৮ সাল থেকে যারা দলীয় সুযোগ সুবিধার মাধ্যমে অবৈধ নিয়োগ হয়েছে, দ্রুত একটি তদন্ত কমিটি করে এর ভেতরে কারা কারা জড়িত, তা জাতির সামনে নিয়ে আসব।
দুর্নীতি তদন্তে দুদকের হস্তক্ষেপ চাইলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
আওয়ামী লীগ আমলে ১৭ বছর বিসিবির দুর্নীতি এবং অনিয়মের জন্য অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহযোগিতা চেয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক-‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অর্থ কিংবা জনবল বিগত সময়ে ভোটের অধিকার হরণের জন্য একটি গ্রুপকে সহযোগিতার মাধ্যমে এই ধরণের অপকর্মগুলো করেছে। আমরা দায়িত্ব নেওয়ার পর এই বোর্ডের যারা এইসব অপকর্মের জন্য বিসিবির যেসব কর্মকর্তা-কর্মচারী জড়িত তাদের বিপক্ষে তদন্ত করব।
এদের বিপক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত সম্পদের হিসাব নেওয়ার ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এমনটি হলে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হোসেন পাপন কমিটির অনেক পরিচালক ফেঁসে যেতে পারেন। যাদের অনেকেই এখন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সাথে জোট বেঁধেছেন।
