পাকিস্তান সুপার লিগ খেলতে সোমবার (২৩ মার্চ) দেশ ছেড়েছিলেন বাংলাদেশের চার ক্রিকেটার। মঙ্গলবার (২৪ মার্চ) দেশ ছাড়লেন আরও দুই টাইগার ক্রিকেটার। সকালে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তানজিদ তামিম এবং রিশাদ হোসেন।
পিএসএল খেলতে দুইজন একই সঙ্গে দেশ ছেড়েছেন। আর এই দুই ক্রিকেটারই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে দেশ ছাড়ার কথা জানিয়েছেন। রিশাদ হোসেন আসন্ন পিএসএলে রাওয়ালপিন্ডির হয়ে মাঠ মাতাবেন। অপরদিকে, তানজিদ তামিম খেলবেন পেশোয়ার জালমির হয়ে। তামিম প্রথমবারের মতো পিএসএলে ডাক পেয়েছেন।
আগামী ১২ এপ্রিল পর্যন্ত পিএসএলে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় পিএসএলের মাঝ পথেই দেশে ফিরতে হতে তাদের। আগামী মাসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড।
২৬ মার্চ বাংলাদেশ সময় রাত ৮টায় মোস্তাফিজ-ইমনদের লাহোর কালান্দার্সের বিপক্ষে মাঠে নামবে হায়দরাবাদ কিংসম্যান। পরদিন কোনো বাংলাদেশির ম্যাচ নেই। তবে ২৮ মার্চ বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় তামিম-নাহিদ-শরিফুলদের পেশোয়ার জালমি মুখোমুখি হবে রিশাদ হোসেনের দল রাওয়ালপিন্ডিজের।
আসর জুড়ে দিনের ম্যাচগুলো বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় এবং রাতের ম্যাচগুলো রাত ৮টায় শুরু হবে। ৬ এপ্রিল পর্যন্ত সব ম্যাচ হবে লাগরে। ৮ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সব ম্যাচ হবে করাচিতে। এরপর দুই ভেন্যু মিলিয়েই হবে খেলা, প্রথম কোয়ালিফায়ার অবধি।
এলিমিনেটরের দুটি ম্যাচ ও ফাইনাল হবে লাহোরে। আগের পরিকল্পনা মতো ৩ মে-ই শেষ হবে এবারের আসর। আসরের ১৯তম ম্যাচে ১১ এপ্রিল মুখোমুখি হবে নাহিদ-শরিফুল-তামিমদের পেশোয়ার ও মোস্তাফিজ-ইমনের লাহোর।
১৮ এপ্রিল আসরের ২৭তম ম্যাচে মোস্তাফিজ-ইমনের লাহোরের প্রতিপক্ষ রিশাদের রাওয়ালপিন্ডি। আর ২৫ এপ্রিল লাহোরের বিরুদ্ধে লড়বে পেশোয়ার জালমি। এই ম্যাচগুলোতে বাড়তি আগ্রহ থাকবে বাংলাদেশিদের।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















