তামিমের অ্যাডহক কমিটি অবৈধ দাবি করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার তার নাটকীয়ভাবে বিদায় ঘটে। তার নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
তামিমের অ্যাডহক কমিটি অবৈধ
বুলবুল বিবৃতি দিয়েছেন তামিমের অ্যাডহক কমিটি অবৈধ দাবি করে। বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে গত মাসে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে এনএসসি। বেঁধে দেওয়া সময়ের আগেই রিপোর্ট জমা দেয় সেই কমিট। সেই রিপোর্টের ভিত্তিতেই আজ ভেঙে দেওয়া হয়েছে বুলবুলের অধীনে বিসিবির পরিচালনা পর্ষদ।
অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম। তবে এনএসসি কর্তৃক গঠিত তদন্ত কমিটির রিপোর্টকে ত্রুটিপূর্ণ, মনগড়া ও আইনগতভাবে ভিত্তিহীন আখ্যা দিয়েছেন বুলবুল। তদন্ত রিপোর্ট সরাসরি প্রত্যাখ্যান করে বিসিবির সর্বশেষ নির্বাচনে সভাপতি হওয়া বুলবুল বিবৃতি দিয়েছেন। আর তামিমের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটিকে অবৈধ দাবি করে আইসিসির হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
২০২৫ সালের ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে কোনো ধরণের দুর্নীতি বা কারচুপির অভিযোগ অস্বীকার করেছেন বুলবুল। তিনি বলেন,‘সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং সিআইডির অতিরিক্ত আইজিপির সমন্বয়ে গঠিত তিন সদস্যের স্বাধীন কমিশন নির্বাচন পরিচালনা করেছিল। তামিম ইকবালের কাউন্সিলরশিপ এবং ১৫টি ক্লাবের আপত্তি সংক্রান্ত সব বিষয় সংবিধান অনুযায়ী নিষ্পত্তি করা হয়েছিল।’

তার মতে, রাজনৈতিক উচ্চাভিলাষী কিছু সাবেক খেলোয়াড় বোর্ডকে অস্থিতিশীল করতে এই নির্বাচন ফিক্সিংয়ের গল্প সাজাচ্ছেন। স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিসিবির অভ্যন্তরীণ নির্বাচনে হস্তক্ষেপ করার আইনি অধিকার এনএসসির নেই। এটি আইসিসির গঠনতন্ত্রের সরাসরি লঙ্ঘন।
বুলবুলের আরো দাবি
তামিমের নেতৃত্বে গঠিত কথিত এডহক কমিটিকে তিনি সাংবিধানিক ‘ক্যু’ হিসেবে অভিহিত করেছেন। সরকারের এই পদক্ষেপকে বাংলাদেশ ক্রিকেটের জন্য ‘কালো অধ্যায়’ হিসেবে বর্ণনা করেছেন তিনি। এ জন্য আইসিসির জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বুলবুল।
বুলবুল সতর্ক করেছেন, এ ধরণের অস্থিতিশীলতা অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে জাতীয় দলের উন্নয়ন এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থায় বড় ধরণের আঘাত হানবে। দেশের জিডিপি প্রবৃদ্ধি এবং শিল্প উৎপাদন হ্রাসের এই কঠিন সময়ে ক্রিকেটে এমন রাজনৈতিক হস্তক্ষেপ তরুণ প্রজন্মের জন্য বিপর্যয় ডেকে আনবে।
বিবৃতির শেষে আমিনুল ইসলাম বুলবুল নিজেকে বিসিবির একমাত্র বৈধ সভাপতি হিসেবে দাবি করে বলেন, উচ্চ আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত তিনিই দায়িত্বে বহাল থাকবেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











