অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরে প্রথম ওয়ানডে ফিফটির পর ফিরে গেলেন তানজিদ হাসান তামিম। দীর্ঘ ১৫ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেলতে নেমে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর শক্ত জুটিতে ১৬ ওভারে এক উইকেটে ১০৬ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
এর মাঝেই ফিফটি তুলে নেন তানজিদ হাসান। ৪১ বলে ছয় চার ও এক ছক্কায় ৫০ রান পূর্ণ করেন তানজিদ। তবে ফিফটির পর নিজের ইনিংস বড় করতে পারেনি তানজিদ। ব্যক্তিগত ৫৪ রানে বিদায় নেন তিনি। বাংলাদেশের দলীয় রান তখন ১৬.৩ ওভারে ২ উইকেটে ১০৬ রান। তবে শান্ত ৪৬ রান নিয়ে অপরাজিত আছেন।
তবে এদিন ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার সাইফ হাসানকে হারায় স্বাগতিকরা। ৫ বলে ৫ রান করে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।
অর্ধশতক জুটিতে স্বস্তিতে বাংলাদেশ
এরপর দ্বিতীয় উইকেটে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। তাদের জুটিতে রান স্পর্শ করে পঞ্চাশ। সাইফ হাসানের দ্রুত বিদায়ের পর বাংলাদেশ ভালো শুরু পেয়েছে শান্ত ও তানজিদের ব্যাটে। তাদের সাবলীল ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে রান এসেছে দ্রুত।
১০ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৬২। তবে ব্যাটিংয়ের শুরুতেই ব্যক্তিগত ৯ রানে ন্যাথান এলিসের বলে ক্যাচ দিয়েও বেঁচে যান নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় স্লিপে ক্যাচ নিতে পারলেন না মার্নাস লাবুশেন। নিজের প্রথম ওভারে সাইফ হাসানকে বিদায় করেন এলিস।
পরের ওভারে তিনি পেতে পারতেন শান্তর উইকেট। কিন্তু সহজ ক্যাচ নিতে পারেননি লাবুশেন। আগের বলে বেরিয়ে এসে মিড অন দিয়ে চার মারেন শান্ত। পরের বল জায়গায় দাঁড়িয়ে ঠিকঠাক খেলতে পারেননি তিনি। ক্যাচ যায় উইকেটের পেছনে।
এর আগে মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে টস জিতে বাংলাদেশেকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিশ।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।
অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), ম্যাথু শর্ট, জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেয়ারি, কুপার কনোলি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, লিয়াম স্কট, অ্যাডাম জ্যাম্পা।
