জমে উঠেছে শিরোপা জয়ের লড়াই

সৌদি প্রো লিগ

বল দখলের জন্য লড়ছেন রোনালদো

জমে উঠেছে সৌদি প্রো লিগে শিরোপা জয়ের লড়াই। ৩৪ রাউন্ডের লিগ লড়াইয়ে ৩১তম রাউন্ড শেষে লড়াই জমজমাট হয়ে উঠেছে। আল হিলাল থেকে দুই পয়েন্ট এগিয়ে আল নাসর বর্তমানে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। ৭৯ পয়েন্ট তাদের। ৭৭ পয়েন্ট নিয়ে আল নাসরকে রীতিমতো চোখ রাঙানি দিয়ে চলেছে আল হিলাল।

হঠাৎ উত্তেজনা

সৌদি প্রো লিগে হঠাৎ করে উত্তেজনা ফিরে এসেছে। দারুণভাবে শিরোপা জয়ের দিকে এগিয়ে চলেছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন আল নাসর। কিন্তু সর্বশেষ অর্থাৎ ৩১তম ম্যাচে এসে বড় ধাক্কা খায় আল নাসর। আল কাদশিয়ার কাছে হেরে যায় দলটি। আল নাসরের এই হার আল হিলালকে লড়াইয়ে ফিরে আসার সুযোগ করে দেয়। পাঁচ পয়েন্টে পিছিয়ে থাকা আল হিলাল নিজেদের ৩১তম ম্যাচ জিতে পয়েন্টের ব্যবধান দুয়ে নিয়ে এসেছে।

১২মে হতে পারে চূড়ান্ত লড়াই

আগামি ১২ মে আল নাসর এবং আল হিলাল মুখোমুখি হবে। মূলত এ ম্যাচেই লিগ শিরোপা নির্ধারণী ম্যাচে রূপ নিতে পারে। আল নাসর জয় পেলে আগেভাগে তাদের শিরোপা নিশ্চিত হবে। অন্যদিকে আল হিলাল জয় পেলে লিগের শেষ ম্যাচ পর্যন্ত ভক্তদের অপেক্ষায় থাকতে হতে পারে। তখন শিরোপা লড়াই আরও জমজমাট হয়ে উঠবে।

বলের জন্য রোনালদোর লড়াই

মঙ্গলবার আল হিলাল ২-১ গোলে আল খালিজকে হারিয়ে শিরোপা লড়াইয়ে ফিরে আসে। মূলত এ ম্যাচেই শেষ হয়ে যেতে পারতো আল হিলালের স্বপ্ন। কেননা ম্যাচে তারা আগে গোল হজম করে পিছিয়ে পড়েছিল। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এর আগে আল নাসর আল কাদশিয়ার কাছে হেরে যায়। এই হারের মাঝ দিয়ে আল নাসরের দীর্ঘ জয়ে ছেদ পড়ে।

আল নাসরের জয়ের রথ থমকে যাওয়া

একের পর এক জয় তুলে আল নাসর সব প্রতিযোগিতা মিলে টানা ২০ জয়ের রেকর্ড গড়েছিল। এর মাঝে লিগে টানা ১৬ ম্যাচ জয় রয়েছে। গত ১২ জানুয়ারি আল নাসর অ্যাওয়েতে আল হিলালের কাছে হেরেছিল। তারপরই তারা ঘুরে দাঁড়ায়। সেই ম্যাচে হারের পর টানা ১৬ ম্যাচ জয় তুলে নেয়। সর্বশেষ ৩ মে তারা আল কাদশিয়ার কাছে হেরে যায়। এটা ছিল তাদের চতুর্থ হার। অন্যদিকে আল হিলাল পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকলেও এখনো তারা অপরাজিত। তবে একের এক ম্যাচে ড্র করেছে দলটি। এ পর্যন্ত তাদের ড্র করা ম্যাচের সংখ্যা আট।

Exit mobile version