একটা মাত্র গোলের অপেক্ষায় ছিল মেসি ভক্তরা। কিন্তু ফুরালো না মেসিভক্তদের অপেক্ষা। গোল পাননি মেসি, পাবেনই কিভাবে- শার্লটের বিপক্ষে মাঠেই যে নামেননি তিনি।
আর্ন্তজাতিক ও ক্লাব ফুটবলের হয়ে একের এক ম্যাচে গোল করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বয়স হলেও এখনো প্রায় প্রতি ম্যাচেই গোল করে যাচ্ছেন। দর্শনীয় সব গোল রয়েছে তার ভান্ডারে। তবে মেসিভক্তদের এখন অপেক্ষা যেনতেন এক গোল। একটা মাত্র গোলের দেখা পেলেই যে, মেসি ৯০০ গোলের মাইলফলকে পা রাখবেন। সেই গোলের দেখাতে দেরি সহ্য হচ্ছে না মেসির সমর্থকদের।
ভাগ্যের সহায়তায় অনেকটা গোল পেয়েছেন মেসি। কিন্তু এবার যেন ভাগ্যদেবী মুখ ফিরিয়ে নিয়েছেন মেসি ভক্তদের সামনে থেকে। শার্লটের বিপক্ষে মাঠে নামেননি তিনি। আগের ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করতে পারতেন মেসি। কিন্তু সে ম্যাচে গোল পাননি তিনি। তার দলও পয়েন্ট ভাগাভাগি করেছিল।
সুস্থ আছেন মেসি
মেজর সকার লিগে শার্লটের বিপক্ষে মেসি মাঠে না নামায় ভক্তদের দুঃশ্চিন্তার শেষ নেই। মেসি কি তাহলে ইনজুরিতে পড়েছেন। এমন আশঙ্কা অবশ্য নেই। ইন্টার মায়ামি থেকে কিছু জানানো হয়নি। তবে একটা সূত্র জানিয়েছে মেসি সুস্থ আছেন। মূলত আগামী বৃহষ্পতিবার কনকাকাপ চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগের ম্যাচ রয়েছে ইন্টার মায়ামির। পথম লেগের খেলাটি গোলশূন্য ড্র হয়েছিল। ফলে ফিরতি লেগের জয়ের বিকল্প নেই মেসিদের সামনে। সে কারণে এ ম্যাচে মেসিকে রাখা হয়নি। একই সঙ্গে ডি পলকে বিশ্রামে রাখা হয়েছিল। ২০২৫ সালের সেপ্টেম্বরে মায়ামির হয়ে শার্লটের বিপক্ষে খেলেছিলেন। সে ম্যাচের স্মৃতি স্বস্তিদায়ক ছিল না। ৩-০ গোলে হেরেছিল মায়ামি।
ইন্টার মায়ামি চতুর্থ স্থানে
শার্লটের বিপক্ষে ড্র’র ফলে পয়েন্ট টেবিলে ইন্টার মায়ামি তৃতীয় স্থানে রয়েছে। ৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নিউ ইয়র্ক সিটি। ন্যাশভিলের পয়েন্টও ১০। তবে গোল পার্থক্যে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। মেজর সকার লিগে এবার ইন্টার মায়ামির শুরুটা ভালো হয়নি। হার দিয়ে যাত্রা শুরু হয়েছে তাদের।
দলীয় সিদ্ধান্তে মেসি খেলেননি
ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশচেরানো জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তে মেসি এ ম্যাচে মাঠে নামেননি। আমরা এ মুহুর্তে প্রচুর ম্যাচ খেলছি। সামনে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সুতরাং মেসিকে এ ম্যাচে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এটা কোনো একক সিদ্ধান্ত ছিল না, ছিল দলীয় সিদ্ধান্ত।
