বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি-২০২৬
৫ দিনের আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টের আজ সমাপনী দিন। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন আয়োজিত ৪ জাতি টুর্নামেন্টে গতকাল মালদ্বীপকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে নেপাল। আজ বাংলাদেশ-ভারত ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির’ স্বপ্নের ফাইনাল!
গত ১৮ অক্টোবর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয় ভারত, নেপাল, মালদ্বীপ এবং স্বাগতিক বাংলাদেশকে নিয়ে এই টুর্নামেন্টে। চার দেশের মধ্যে ভারত সবচেয়ে শক্তিশালী দল, মাঠের খেলাতেও তার প্রমান দিয়েছে লীগ পর্বের তিনটি ম্যাচে জয়লাভ করে। মালদ্বীপকে ভারত হারিয়েছিল ৪০-৮ গোলে, নেপালকে ২৬-১১ আর বাংলাদেশকে ৪৭-১৩ গোলের বড় ব্যবধানে। অপরদিকে বাংলাদেশ নেপাল ও মালদ্বীপ দুই দেশকেই ৩৩-২০ গোলে পরাজিত করে আজ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে হোম অব হ্যান্ডবলে। আজকের ম্যাচে ভারত অনেক এগিয়ে তবে বাংলাদেশ ক্যাপ্টেন ইসমতারা নিশি ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন। গত ম্যাচের ফলাফল ভুলে পরিচিত পরিবেশ এবং দর্শকদের সামনে নিজেদের সেরাটা দিয়ে লড়াই করতে চান তিনি।

ফাইনাল নিয়ে কথা বলতে গিয়ে সহকারী কোচ ডালিয়া আক্তার বলেন নেপালের বিপক্ষে আমাদের ম্যাচটা ছিল চ্যালেঞ্জের কারণ এর আগে একবার এসএ গেমসে আমরা পরাজিত হয়েছিলাম তাদের কাছে সেই ভয় থেকে নেপাল বাধা আমরা ভালোভাবে উতরে গেছি কিন্তু ওই ম্যাচের পর রিকভারির সময় পায়নি খুব বেশি যার কারণে ভারতের সাথে ফলাফল আমরা ভালো করতে পারিনি। ভারত শক্তিশালী দল তাদের সুযোগ সুবিধা অনেক এবং অনেক খেলোয়াড় একাডেমি থেকে উঠে এসেছে তারপরও আমরা বেটার হ্যান্ডবল খেলার চেষ্টা করব ফাইনাল ম্যাচে আগের ভুল ত্রুটি শুধরে নিয়ে।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ৪ জাতির এই আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন প্রশংসার দাবিদার কিন্তু এর ধারাবাহিকতা ধরে রাখা জরুরী বলে করেন জনপ্রিয় ধারাভাষ্যকার- সামসুল ইসলাম তিন বলেন ধারাবাহিকতা থাকলে আমাদের তরুণ প্রজন্ম আকৃষ্ট হবে খেলার প্রতি এবং আন্তর্জাতিক খেলা নিজের মাঠে দেখে উদ্বুদ্ধ হয়ে নিজেকে তৈরি করার সুযোগ পাবে। আগামীতে যদি প্রতিযোগী দেশের সংখ্যা বাড়ানো যায় সে ক্ষেত্রে খেলোয়াড়দের ম্যাচ যেমন বাড়বে তেমনী বিভিন্ন দেশের সাথে খেলার কারণে অভিজ্ঞতায় দলগুলো আরো সমৃদ্ধ হবে।
আজ বেলা ৩ টায় জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী সরাসরি সম্প্রচার করবে এফএম ১০৪ মেগেহার্যে একই সাথে বেতার মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট (বাংলাদেশ বেতার) থেকে।


