আর মাত্র কয়েক সপ্তাহ। তারপর শুরু হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগিতা বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপে যুগ্ম আয়োজকদের এক দেশ যুক্তরাষ্ট্র। সেই দেশ প্রস্তুতি ম্যাচে বিধ্বস্ত হয়েছে। নিজেদের মাঠের খেলায় শুক্রবার রাতে ইউরোপের ফুটবল শক্তি বেলজিয়ামের কাছে ৫-২ গোলে হেরেছে।
২৩ মিনিটে ৪ গোল হজম
দুর্ভাগ্য যুক্তরাষ্ট্রের। নিজেদের মাঠের খেলায় আগে গোল করার সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হয়। আগে গোল করে একের পর এক গোল হজম করে দলটি। এক পর্যায়ে মাত্র ২৩ মিনিটে যুক্তরাষ্ট্রের জালে চারবার বল ফেলে বেলজিয়াম।
নিজেদের মাঠের খেলায় যুক্তরাষ্ট্র তাদের রক্ষণভাগ বেশ নিশ্ছিদ্র করে গড়ে তুলেছিল। ফলে বল দখলে আধিপত্য বজায় রাখলেও গোলের খেলা ফুটবলে গোলের দেখা পাওয়া ক্রমেই বেলজিয়ামের জন্য কঠিন কর তুলেছিল যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে সফরকারী দলকে চমকে দেন ওয়েস্টন ম্যাকেনি। ৩৯ মিনিটে তিনি গোল করে যুক্তরাষ্ট্রকে এগিয়ে নেন। জাতীয় দলের হয়ে এটা ১২তম গোল আর তিন বছরের মধ্যে প্রথম।
এগিয়ে থেকেও ব্যর্থ যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র অবশ্য বেশিক্ষণ এই ব্যবধান ধরে রাখতে পারেনি। বিরতির আগেই তারা সমতা ফিরিয়ে আনে। ৪৫ মিনিটে বেলজিয়ামের হয়ে গোল করেন জেনো ডেবাস্ট। জাতীয় দলের হয়ে ডেবাস্টের এটি প্রথম গোল। বিরতির পরপর স্কোরশিটে নাম লেখান আমাদু ওনানা। ডেবাস্টের মতো ওনানারও জাতীয় দলের হয়ে এটা প্রথম গোল।

বেলজিয়ামের পাওয়া দুটো গোলই ছিল যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট টার্নারের জন্য হতাশার। গত জুনের পর এটা ছিল টার্নানের প্রথম ম্যাচ। ডেবাস্টের গোল যেন বেলজিয়ামদের গোলের পথ চিনিয়ে দেয়। ৬৮ মিনিটের মধ্যে তারা মোট চার গোলের দেখা পায়। ৫৯ মিনিটে পেনাল্টি গোল করেন চার্লেস ডি কেতেলায়েরে। এর পরপরই জোড়া গোলের দেখা পান ডোডি লুকেবাকিও।
৬৮ মিনিটে প্রথম গোল করেন ডোডি লুকেবাকিও। ৮২ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান তিনি।তার এ গোলের মাঝ দিয়ে শেষ বেলজিয়ামের গোল মিশন। শেষ সময়ে যুক্তরাষ্ট্রের হয়ে ব্যবান কমান প্যাটট্রিক আগেমাং। ৮৭ মিনিটে গোলটি করেন তিনি।
বেলজিয়ামের আধিপত্য অব্যাহত
এ জয়ের মাঝ দিয়ে বেলজিয়াম যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের আধিপত্য ধরে রাখলো। যুক্তরাষ্ট্রের বিপক্ষে টানা ষষ্ঠ জয় এটি তাদের। প্রথম বিশ্বকাপে ১৯৩০ সালে যুক্তরাষ্ট্রের কাছে হারের পর আর কখনোই বেলজিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হারেনি।
যুক্তরাষ্ট্রের জন্য ম্যাচটি ছিল হতাশার। টানা পাঁচ ম্যাচ অপরাজিত থেকে তারা এ ম্যাচে মাঠে নেমেছিল। বেলজিয়াম তাদের সেই অপরাজিত থাকার কীর্তি বাড়তে দেয়নি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















