টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে আয়োজক ভারত। টস জিতে যুক্তরাষ্ট্র ফিল্ডিং বেছে নিয়েছে। ভারত ব্যাটিংয়ে নামবে। ম্যাচটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে ভারতের বিপক্ষে একবারই খেলার সুযোগ পেয়েছে যুক্তরাষ্ট্র। গত টি-২০ বিশ্বকাপে স্বাগতিক হিসেবে খেলার ‍সুযোগ পাওয়া যুক্তরাষ্ট্র নিউইয়র্কে ভারতের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে সহজেই যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়ে দেয় ভারত।

গত বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। এবার তিনিও নেই, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাও অবসরে গেছেন। এছাড়া উইকেটরক্ষক ঋষভ পান্ত নেই, জায়গা করে নিয়েছেন ঈশান কিষাণ। সূর্যকুমার যাদবের নেতৃত্বে এবার ঘরের মাটিতে শিরোপা ধরে রাখার মিশন শুরু করছে ভারতীয় দল।

নতুন চেহারা পেয়েছে ভারতীয় দল। অসুস্থতার জন্য এই ম্যাচ খেলছেন না নির্ভরযোগ্য পেসার জাসপ্রিত বুমরাহ। তবে যুক্তরাষ্ট্রের হয়ে গত বিশ্বকাপ খেলা অধিকাংশ ক্রিকেটারই আছেন এবারও। দলটিতে আছে ভারতীয় বংশোদ্ভূত বেশ কয়েকজন ক্রিকেটার।

ভারতীয় একাদশ :

অভিষেক শর্মা, ঈশান কিষাণ (উইকেটরক্ষক) তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক). হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, শিভম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ ও বরুণ চক্রবর্তী।

যুক্তরাষ্ট্র একাদশ :

সাইতেজা মুক্কামাল্লাম, আন্দ্রিয়েস গাউস (উইকেটরক্ষক), মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), মিলিন্দ কুমার, সঞ্জয় কৃষ্ণমূর্তি, হারমিত সিং, শুভম রঞ্জনে, মোহাম্মদ মহসিন, শ্যাডলি ফন শ্যাল্কউইক, সৌরভ নেত্রভালকার ও আলী খান।

Exit mobile version