বসনিয়ার কাছে হেরে ওয়েলসের স্বপ্ন শেষ

বিশ্বকাপ বাছাই

এডিন জেকোর গোলের পর বসনিয়ার খেলোয়াড়রা

বিশ্বকাপ ফুটবলে সরাসরি সুযোগ পায়নি ওয়েলশ। প্লে অফের মাঝ দিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন দেখছিল তারা। কিন্তু হঠাৎ করেই চুরমার হয়েছে সেই স্বপ্ন। বৃহষ্পতিবার রাতে বিশ্বকাপ বাছাই ইউরোপিয়ান প্লে অফ ম্যাচে তারা বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে গেছে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে তাদের হার ৪-২ গোলে।

কাছে গিয়ে স্বপ্ন ভঙ্গ ওয়েলসের

প্লে অফের ফাইনালে পৌঁছাতে বসনিয়ার বিপক্ষে জয় দরকার ছিল ওয়েলসের। গোলশূন্য প্রথমার্ধের পর সেই কাঙ্খিত গোলটি তারা পেয়ে যায় ৫১ মিনিটে। ড্যানিয়েল জেমস করেন গোলটি। কিন্তু শেষ পর্যন্ত গোলটি তারা ধরে রাখতে পারেনি। আর পারেনি বলেই ২০২৬ বিশ্বকাপে তারা শুধুমাত্র দর্শক সারিতে চলে গেছে।

বসনিয়ার চমক

ম্যাচটা হেরেই গিয়েছিল বসনিয়া- এমনটা বলা যায়। কেননা ৮৬ মিনিট পর্যন্ত তারা পিছিয়ে ছিল। উভয় দলের খেলোয়াড়রা তখন ম্যাচ শেষের বাঁশি বাজার অপেক্ষা। ঠিক এমন সময়ে কার্ডিফের গ্যালারিতে গগন বিদারী চিৎকার। গোল গোল বলে বসনিয়ার গ্যালারিতে চিৎকার। ৮৬ মিনিটে এডিন ডেকো গোল করে বসনিয়াকে খেলায় ফিরিয়ে আনেন। বসনিয়ার রূপকথার কাহিনী ঠিক এখানেই শুরু।

এরপর টাইব্রেকার। সেখানে একের পর এক সাফল্য বসনিয়ার। আর ওয়েলসের ব্যর্থতা। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে বসনিয়া পৌঁছে গেছে প্লে অফের চূড়ান্ত পর্বে।

টাইব্রেকারে জয়ের পর চেচিয়ার উৎসব

চেচিয়া ২(৪) -আয়ারল্যান্ড ২(৩)

দূর্ভাগ্য আয়ারল্যান্ডের। আগে গোল করেও চেচিয়ার বিপক্ষে তারা জয়ের দেখা পায়নি। ফলে বিদায় নিতে হয়েছে বিশ্বকাপের বাছাই পর্ব থেকে। ২০২৬ বিশ্বকাপে তাদেরকে এখন দর্শক হতে হবে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে তারা চেচিয়ার কাছে ৪-৩ গোলে হেরে যায়।

ট্রয় প্যারোট পেনাল্টি থেকে গোল করে আয়ারল্যান্ডকে এগিয়ে নেন। শুধু তাই নয়, আত্মঘাতি গোলের সুবাদে ব্যবধান ২-০ হয়। ফলে আয়ারল্যান্ড পরবর্তী রাউন্ডের স্বপ্ন দেখতে থাকে। কিন্ত মাত্র চার মিনিট পর তাদের স্বপ্ন ছোট্ট একটা ধাক্কা খায। প্যাট্রিক শিক পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমায়। আর ৮৬ মিনিটে সমতা ফেরায় তারা।

খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে আয়ারল্যান্ডের স্বপ্ন কবর দেয় চেচিয়া। চেচিয়া ৪-৩ গোলে জয় পায়। ডেনমার্কের বিপক্ষে খেলবে তারা। ডেনমার্ক ৪-০ গোলে নর্থ মেসিডোনিয়াকে হারিয়ে প্লে অফের চূড়ান্ত পর্বে পৌঁছেছে।

Exit mobile version