শেষ দল হিসেবে ওয়েস্ট হাম ইউনাইটেড শেষ আটে

এফএ কাপ

ব্রেন্টফোর্ডের সঙ্গে ড্র’র পর টাইব্রেকারের জয় নিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ওয়েস্ট হাম ইউনাইটেড। ৫-৩ গোলে জয় ওয়েস্ট হাম ইউনাইটেডের। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত ছিল।

ওয়েস্ট হাম ইউনাইটেড শেষ আটে পৌঁছানোর মাঝ দিয়ে এফ কাপের আট কোয়ার্টার ফাইনালিস্ট চূড়ান্ত হয়েছে। ওয়েস্ট হাম ইউনাইটেডের আগে শেষ আটে খেলা নিশ্চিত করেছে সাউদাম্পটন, আর্সেনাল, চেলসি, পোর্ট ভ্যালে, ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও লিডস ইউনাইটেড।

গতকাল রাতেই কোয়ার্টার ফাইনাল ফিক্সচার চূড়ান্ত হয়েছে। ম্যানচেস্টার সিটি খেলবে লিভারপুলের বিপক্ষে। সাউদাম্পটনের প্রতিপক্ষ আর্সেনাল। চেলসি মাঠে নামবে পোর্ট ভ্যালের বিপক্ষে। আর ওয়েস্ট হাম ইউনাইটেডের প্রতিপক্ষ লিডস ইউনাইটেড। আগামী ৪ এপ্রিল প্রথম লেগের খেলা মাঠে গড়াবে।

গত এক দশকের মধ্যে এবারই প্রথম ওয়েস্ট হাম ইউনাইটেড এফএ কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছালো। প্রথমার্ধে ওয়েস্ট হাম ইউনাইটেড ২-১ গোলে এগিয়ে ছিল। শেষ মুহুর্তে ব্রেন্টফোর্ড সমতায় ফেরালে ম্যাচ টাইব্রেকারে গড়ায়।

ম্যাচের নির্ধারিত সময়ে ওয়েস্ট হাম ইউনাইটেডের হয়ে জ্যারড বোয়েন জোড়া গোল করেন। ব্রেন্টফোর্ডের হয়ে জোড়া গোল করেন ইগর থিয়াগো। ১৯ মিনিটে বোয়েন প্রথম গোল করে দলকে এগিয়ে নিন। বেশিক্ষণ তাদের এ গোলের আধিপত্য স্থায়ী হয়নি। ২৮ মিনিটে ইগর থিয়াগো সমতা ফিরিয়ে আনেন।

বিরতির বাঁশি বাজার আগেই বোয়েন আরও এক গোল করেন। এটি ছিল পেনাল্টি গোল। ২-১ ব্যবধানে ওয়েস্ট হাম ইউনাইটেড জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু ৮১ মিনিটে ইগর থিয়াগো গোল করে খেলায় প্রতিদ্বন্দ্বিতা ফিরিয়ে আনে। ফলে খেলা টাইব্রেকারে গড়ায়।

তিনবার এফএ কাপ জয় করা ওয়েস্ট হাম ইউনাইটেড সর্বশেষ শেষ আটে পৌঁছেছিল ২০১৫-১৬ মৌসুমে।

Exit mobile version