পাকিস্তানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ-এর ১১তম আসর শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার) থেকে। প্রতি বছরের মতো এবারও পিএসএল-র জমজমাট এই আসরে অংশ নিচ্ছে মোট আটটি দল। যেখানে বিদেশি তারকাদের পাশাপাশি জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ছয়জন ক্রিকেটার। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে তারা নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাবেন, যা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্যও বাড়তি আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এবারের আসরে সরাসরি চুক্তির মাধ্যমে লাহোর কালান্দার্স দলে ভিড়িয়েছিলো বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান-কে। কাটার ও ভ্যারিয়েশনের কারণে আলোচিত মুস্তাফিজুর লাহোরের বোলিং আক্রমণে বড় ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। এরপর প্লেয়ার্স ড্রাফটে দল পান আরও তিন বাংলাদেশি রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন।
পরবর্তীতে নতুন করে সুযোগ পান আরও দুই তরুণ ক্রিকেটার পেসার শরিফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম। তাদের জন্য এটি পিএসএলে অভিষেকের মঞ্চ, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের অবস্থান আরও শক্ত করার সুযোগ এনে দিতে পারে।
পেশোয়ার জালমি’র হয়ে একসঙ্গে খেলবেন নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিদ তামিম। অন্যদিকে, লাহোর কালান্দার্সে মুস্তাফিজুর রহমানের সঙ্গে যোগ দিয়েছেন পারভেজ হোসেন ইমন। আর তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন খেলবেন পিণ্ডি ক্লাব এর হয়ে। এই ফ্রাঞ্চাইজ-কে পিন্ডিজ নামেও ডাকা হয়।
টুর্নামেন্টটি চলবে আগামী ৩ মে পর্যন্ত। তবে বাংলাদেশের ক্রিকেটাররা পুরো আসর খেলতে পারবেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র (NOC) দিয়েছে। এরপরই তাদের জাতীয় দলের দায়িত্বে যোগ দিতে দেশে ফিরতে হবে। কারণ, ওই সময়ই নিউজিল্যান্ড এর বিপক্ষে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে।
এই সিরিজের তিন ওয়ানডে ম্যাচ ১৭, ২০ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। এরপর ২৭ ও ২৯ এপ্রিল এবং ২ মে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। ফলে পিএসএলে খেলার অভিজ্ঞতা নিয়েই জাতীয় দলে যোগ দেবেন এই ক্রিকেটাররা, যা দলের জন্য বাড়তি আত্মবিশ্বাস এনে দিতে পারে।
সব মিলিয়ে, এবারের পিএসএলে বাংলাদেশের ছয় ক্রিকেটারের অংশগ্রহণ দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক দিক হিসেবেই দেখা হচ্ছে। আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ তাদের দক্ষতা ও অভিজ্ঞতাকে আরও পরিণত করবে। এর মধ্য দিয়ে ভবিষ্যতে জাতীয় দলের পারফরম্যান্সেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
লাহোর কালান্দার্সের সূচি ও ভেন্যু
২৬ মার্চ- হায়দরাবাদ কিংসমেন, রাত ৮টা, লাহোর।
২৯ মার্চ- করাচি কিংস, রাত ৮টা, লাহোর
৩ এপ্রিল- মুলতান সুলতান্স, লাহোর, রাত ৮টা
৯ এপ্রিল- ইসলামাবাদ ইউনাইটেড, করাচি, বেলা ৩-৩০ মি.
১১ এপ্রিল- পেশোয়ার জালমি, করাচি, বেলা ৩-৩০ মি.
১৭ এপ্রিল- কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, করাচি, রাত ৮টা
১৮ এপ্রিল- রাওয়ালপিন্ডি পিন্ডিজ, করাচি, রাত ৮টা
২১ এপ্রিল- কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, লাহোর, বেলা ৩-৩০ মি.
২৩ এপ্রিল- করাচি কিংস, লাহোর, রাত ৮টা
২৫ এপ্রিল- পেশোয়ার জালমি, লাহোর, রাত ৮টা
পেশোয়ার জালমির সূচি ও ভেন্যু
২৮ মার্চ- রাওয়ালপিন্ডি পিন্ডিজ, লাহোর, বিকাল ৩টা ৩০ মি.
৩১ মার্চ- ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর, রাত ৮টা
৮ এপ্রিল- হায়দরাবাদ কিংস, করাচি, রাত ৮টা
৯ এপ্রিল- করাচি কিংস, করাচি, রাত ৮টা
১১ এপ্রিল- লাহোর কালান্দার্স, করাচি, বিকেল ৩-৩০
১৩ এপ্রিল- মুলতান সুলতান্স, করাচি, রাত ৮টা
১৫ এপ্রিল- কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, করাচি, রাত ৮টা
১৯ এপ্রিল- কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, করাচি, রাত ৮টা
রাওয়ালপিন্ডিজ এর সূচি ও ভেন্যু
২২ এপ্রিল- করাচি কিংস, লাহোর, বিকেল ৩: ৩০
২৫ এপ্রিল- লাহোর কালান্দার্স, লাহোর, রাত ৮টা
২৮ মার্চ- পেশোয়ার জালমি, লাহোর, বিকেল ৩:৩০
২ এপ্রিল- করাচি কিংস, লাহোর, রাত ৮টা
৪ এপ্রিল- ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর, রাত ৮টা
৬ এপ্রিল- মুলতান সুলতান্স, লাহোর, রাত ৮টা
১০ এপ্রিল- কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, করাচি, রাত ৮টা
১৬ এপ্রিল- হায়দরাবাদ কিংসমেন, করাচি, বিকেল ৩:৩০
১৮ এপ্রিল- লাহোর কালান্দার্স, করাচি, রাত ৮টা
২১ এপ্রিল- মুলতান সুলতান্স, করাচি, রাত ৮টা
২৩ এপ্রিল- ইসলামাবাদ ইউনাইটেড, করাচি, বিকেল ৩:৩০
২৬ এপ্রিল- হায়দরাবাদ কিংসমেন, করাচি, বিকেল ৩:৩০
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















