উইন্ডিজের টপ অর্ডার খুবই বাজে ভারত খুব সহজে জিতবে – শ্রীকান্ত

উইন্ডিজের টপ অর্ডার খুবই বাজে ভারত খুব সহজে জিতবে - শ্রীকান্ত

উইন্ডিজকে হারিয়ে ভারত খুব সহজে জিতবে - শ্রীকান্ত

উইন্ডিজের টপ অর্ডার খুবই বাজে ভারত খুব সহজে জিতবে – শ্রীকান্ত । টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আজ মাঠে নামছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। কলকাতার ইডেন গার্ডেন্সের হতে যাওয়া ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত কোয়ার্টার ফাইনালে।

এই ম্যাচে সহজেই জিতবে ভারত, এমন দাবি করেছেন দেশটির সাবেক ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। এ ম্যাচের জয়ী দল সরাসরি জায়গা করে নেবে সেমিফাইনালে। এই ম্যাচ যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয় তবে নেট রানরেটে এগিয়ে থাকায় সেমিতে জায়গা করে নেবে ওয়েস্ট ইন্ডিজ।

দুই দলই সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে ম্যাচ হেরেছে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারকে খুবই বাজে আখ্যা দেন শ্রীকান্ত। ব্যাটিং লাইন আপে ধারাবাহিকতার অভাবের কথাও স্মরণ করান সাবেক এই ক্রিকেটার।

নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেন,

‘ওয়েস্ট ইন্ডিজের ছক্কা মারার সামর্থ্য আছে। কিন্তু তাদের বোলিং করবে কে? ইয়ান বিশপকে (সাবেক ফাস্ট বোলার ও ধারাভাষ্যকার) ফিরে এসে তাদের হয়ে বোলিং করতে হবে। তাদের টপ অর্ডারও ভীষণ বাজে, বিশেষ করে ওপেনাররা। (শিমরন) হেটমায়ার টপ অর্ডারের একজন ভালো খেলোয়াড়, সে ভারতীয় কন্ডিশনের সঙ্গেও অভ্যস্ত। তাদের ব্যাটিং লাইনআপ অনেক বেশি অধারাবাহিক। ভারত অনেক শ্রেয়তর দল।

ওয়েস্ট ইন্ডিজের বড় দুশ্চিন্তার নাম টপ অর্ডারদের ফর্ম। চলতি আসরে এখনও জ্বলে উঠতে পারেননি ওপেনার কিং। ছয় ম্যাচে তার সর্বোচ্চ ইনিংস মাত্র ৩৫ রানের। শাই হোপ দুর্বল নেপাল ও ইতালির বিপক্ষেই শুধু ফিফটির দেখা পেয়েছেন। ক্যারিবীয় পেসারদের সহজেই খেলবে ভারত বলে ধারণা শ্রীকান্তের।

এছাড়া তিনি বলেন,

শামার জোসেফের মতো খেলোয়াড়দের ভারত গুঁড়িয়ে দেবে। ব্রেন্ডন কিং ও শেই হোপ মোটেও রান করতে পারেনি। ভারতের জন্য খুব সহজ জয় হবে এবং এর জন্য কোন পার্সেন্টেজও লাগবে না। ওয়েস্ট ইন্ডিজের শুধু ভালো স্পিনার আছে। তাদের মিডিয়াম পেসাররা ভারতীয় ব্যাটারদের জন্য খুব সহজ। তারা কোনো মুভমেন্ট আদায় করে নিতে পারে না এবং তাদের কোনো গতি বা বাউন্সও নেই।

এছাড়া পরিসংখ্যান বলছে কলকাতায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে কখনো হারেনি ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ খেলে জয় পেয়েছে সবগুলোতে, যার মধ্যে রয়েছে সর্বশেষ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও। শ্রীকান্তের মতে, আগে ব্যাট করলে ওয়েস্ট ইন্ডিজের জয়ের সুযোগ থাকবে।

Exit mobile version