চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে নারী ক্রিকেট দল

বিশ্বকাপ বাছাই

মেয়েদের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড। আগামী ১২ জুন থেকে শুরু হয়ে ৫ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপ। আইসিসির এই মেগা টুর্নামেন্ট সরাসরি খেলার সুযোগ হারিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। খেলতে হয়েছিল বিশ্বকাপ বাছাই পর্ব। সেখানে অপরাজিত থেকে মিশন শেষ করেছে বাংলাদেশ নারী দল। ফিরেছে তারা দেশে।

গত রবিবার শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিগার সুলতানার দল। তারপর দেশে ফিরেছে নারী দল। তারা দেশের মাটিতে পা রাখলে ক্রিকেটারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিসিবি’র নারী বিভাগের চেয়ারম্যান রুবাবা দৌলা। সেখানে তাদের মিষ্টি মুখ করার তিনি।

রবিবার নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে ডাচ দল ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রান তোলে। নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩ উইকেট নিয়েছেন অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার।

ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক জ্যোতি। হাফ সেঞ্চুরি করেন তিনি।

Exit mobile version