দেখে নিন বিশ্বকাপের সুপার এইটের সূচি ও কোন গ্রুপে কারা । চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলা নিশ্চিত করেছে সাতটি দল। বাকি দলটি হওয়ার দৌড়ে আছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডসেরও আশা আছে তবে খুবই ক্ষীণ। ইতোমধ্যে বাকি সাত দলের কারা কোন গ্রুপে থেকে সুপার এইটে খেলবে, তা নিশ্চিত হয়ে গেছে।
গ্রুপ‘এ’ থেকে কেবল ভারত তিন ম্যাচের সবগুলো জিতে সুপার এইটে। ‘বি’গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে উঠেছে পরের পর্বে। বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে আয়ারল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে জিম্বাবুয়ানরা। তাতে ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এই গ্রুপ থেকে বাদ পড়েছে।
গ্রুপ‘সি’থেকে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ এবং ‘ডি’গ্রুপে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা প্রথম পর্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখন একটি জায়গা ফাঁকা। নামিবিয়ার বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে নামবে পাকিস্তান।
তারা জিতলে উঠবে সুপার এইটে, হারলে বিদায় নিতে হবে এবং যুক্তরাষ্ট্র উঠে যাবে। তবে গাণিতিকভাবে নেদারল্যান্ডসেরও সুযোগ আছে। রান রেটে আমেরিকাকে পেছনে ফেলতে ডাচদের শুধু ভারতের বিপক্ষে জিতলেই হবে না, সেটা হতে হবে বড় ব্যবধানে।
তবে পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের মধ্যে যে দলই উঠুক না কেন, তারা সুপার এইটের ২ নম্বর গ্রুপে খেলবে। আইসিসি আগেই সুপার এইটের গ্রুপিংয়ের জন্য আট দলকে বাছাই দল ঘোষণা করেছিল। প্রথম পর্বে গ্রুপে যে অবস্থানে থাকুক না কেন, তাদের মধ্যে কোন দল কোন গ্রুপে খেলবে তা নির্ধারিত ছিল আগেই।

অস্ট্রেলিয়াকে বিদায় করে সুপার এইটে জিম্বাবুয়ে
সুপার এইটে দুই গ্রুপের দল একে অন্যের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ফাইনালে ওঠার লড়াইয়ে এক নম্বর গ্রুপের শীর্ষ দল দুই নম্বর গ্রুপের রানার্সআপের সঙ্গে খেলবে, একইভাবে দুই নম্বর গ্রুপের শীর্ষ দল খেলবে এক নম্বর গ্রুপের রানার্সআপকে।

khela.live এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














