বিশ্বকাপের সেমিফাইনালে চার দল – দেখে নিন কে কার মুখোমুখি

বিশ্বকাপের সেমিফাইনালে চার দল - দেখে নিন কে কার মুখোমুখি

বিশ্বকাপের সেমিফাইনালে চার দল

রোমাঞ্চ আর উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে টি-টুয়েন্টি বিশ্বকাপে শেষ আটের লড়াই। এবার সেরা  চার দলে শিরোপার রেসের নকআউট রোমাঞ্চের অপেক্ষা। রবিবার শেষ হয়েছে বিশ্বকাপের সুপার এইট পর্ব। বাকি এখন শুধু দুই সেমিফাইনাল ও ফাইনাল। ২০ দলের টুর্নামেন্টে এখন টিকে আছে চারটি দল, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত ও নিউজিল্যান্ড। সুপার এইটের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ১ নম্বর গ্রুপে রানার্সআপ হয়ে শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। বিশ্বকাপের সেমিফাইনালে চার দল – দেখে নিন কে কার মুখোমুখি

বিশ্বকাপের সেমিফাইনালে চার দল – দেখে নিন কে কার মুখোমুখি

স্বাগতিকেরা ৫ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলবে দুবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। এর আগের দিন ৪ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে ১ নম্বর গ্রুপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

এই দুই দলের কারোরই বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা নেই। গ্রুপ-১ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। আর সুপার এইটের একদম শেষ ম্যাচ জিতে সেরা চারে জায়গা করে নেয় ভারত।

 সুপার এইটে তিন ম্যাচের তিনটিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে প্রোটিয়ারা। বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত তারা। এদিকে ৩ ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করা ভারত হয়েছে গ্রুপ রানার্সআপ।

ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে ভারত

অন্য গ্রুপে সবকটি ম্যাচ জিতেছে ইংল্যান্ড। সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান তাদের। একই গ্রুপে মাত্র ৩ পয়েন্ট নিয়েই গ্রুপ রানার্সআপ হয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানও ৩ পয়েন্ট সংগ্রহ করেছিল। কিন্তু নেট রানরেটে এগিয়ে আছে কিউইরাই। আগামী ৮ মার্চ ফাইনাল আহমেদাবাদে। 

নকআউট পর্বের সূচি

পর্ব ম্যাচ তারিখ ভেন্যু সময়
১ম সেমিফাইনাল দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড ৪ মার্চ কলকাতা সন্ধ্যা ৭:৩০ মি.
২য় সেমিফাইনাল ইংল্যান্ড বনাম ভারত ৫ মার্চ মুম্বাই সন্ধ্যা ৭:৩০ মি.
ফাইনাল বিজয়ী (১ম সেমি) বনাম বিজয়ী (২য় সেমি) ৮ মার্চ আহমেদাবাদ সন্ধ্যা ৭:৩০ মি.
Exit mobile version