ফেব্রুয়ারির মাঝামঝি সময়ে জিরোনার কাছে হেরে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে ছিটকে গিয়েছিল বার্সেলোনা। টানা দুই জয়ে সেই স্থান উদ্ধার করেছে হ্যান্সি ফ্লিকের দল। শনিবার রাতে নিজেদের মাঠের খেলায় ভিয়ারিয়ালকে ৪-১ গোলে হারিয়ছে শিরোপা প্রত্যাশী দলটি।
বার্সেলোনার বড় জয়ে লামিনে ইয়ামালের নামটি জ্বলজ্বল করছে। এই স্প্যানিশ তরুণ ম্যাচে হ্যাটট্রিক করেছেন। বার্সেলোনা হয়ে প্রথম হ্যাটট্রিক এটি ইয়ামালের। হ্যাটট্রিকের সুবাদে চলমান মৌসুমে ইয়ামালের গোলের সংখ্যা দাঁড়িয়েছে ১৩তে। বার্সেলোনার হয়ে অন্য গোলটি করেন রবার্ট লেফানদোভস্কি।
চলমান মৌসুমে বার্সেলোনা লা লিগায় এ পর্যন্ত পাঁচ ম্যাচে পয়েন্ট হারিয়েছে। পয়েন্ট হারানোর সবকটি ম্যাচই ছিল অ্যাওয়েতে। ফলে এ জয়ের মাঝ দিয়ে বার্সেলোনা নিজেদের মাটিতে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখলো।

হ্যান্সি ফ্লিকের জন্য এটি ছিল দারুণ এক জয়। কেননা এটি ছিল তার জন্য এক মাইলফলক ম্যাচ। বার্সেলোনার কোচ হিসেবে এটা ছিল তার শততম ম্যাচ। এমন এক ম্যাচে জয় তো রয়েছেই, তার পাশাপাশি চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে বার্সেলোনা পরিস্কার চার পয়েন্টে এগিয়ে গেছে।
অবশ্য আজ রবিবার রিয়াল মাদ্রিদ মাঠে নামবে। গেতাফের বিপক্ষে ম্যাচ তাদের। এ ম্যাচে তারা জয় পেলে ব্যবধান আবার এক পয়েন্টে নেমে আসবে। ২৬ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৬৪। ২৫ ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৬০। ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল চতুর্থ স্থানে। সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে এগিয়ে থাকায় তৃতীয় স্থানে রয়েছে আতলেতিকো মাদ্রিদ।
নু্য ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচটি দারুণ জমেছিল। যদিও লামিনে ইয়ামালের জোড়া গোলের সুবাদে বার্সেলোনা প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে ভিয়ারিয়াল এক গোল পরিশোধ করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনে। তবে শেষ পর্যন্ত সেই উত্তেজনা ধরে রাখতে পারেনি। ৪৯ মিনিটে ব্যবধান কমানোর ২০ মিনিট পর ৬৯ মিনিটে ইয়ামাল তার হ্যাটট্রিক গোল করেন। আর তাতেই ভিয়ারিয়ালের ফিরে আসার সম্ভাবনা শেষ হয়ে যায়।
ম্যাচের একেবারে অন্তিম মুহুর্তে বদলি খেলোয়াড় লেফানদোভস্কি গোল করেন। তার গোলটি অবশ্য শুরুতে অফসাইডের কারণে বাতিল করা হয়েছিল। তবে ভিএআর দেখে রেফারি গোলের সিদ্ধান্ত দেন। তার আগে ইয়ামাল তার জোড়া গোলের প্রথমটি করেন ২৮তম মিনিটে। ৩৭তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান তিনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











