শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ। বয়সভিত্তিক ক্রিকেটে আলোচনায় থাকা ক্রিকেটারদের নিয়ে শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ। রোববার ইয়ুথ ক্রিকেট লিগের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা ও ঢাকা মেট্রোকে নিয়ে গঠন করা হয়েছে সেন্ট্রাল জোন বা মধ্যাঞ্চল।
চট্টগ্রাম এবং সিলেট বিভাগ নিয়ে ইস্ট জোন বা পূর্বাঞ্চল। এছাড়া রাজশাহী এবং রংপুর বিভাগ নিয়ে গঠন করা হয়েছে উত্তরাঞ্চল। বরিশাল এবং খুলনা বিভাগ নিয়ে গঠিত হয়েছে দক্ষিণাঞ্চল। সাদা পোশাকের লাল বলের ইয়ুথ ক্রিকেট লিগের সূচি ঘোষণা করেছে বিসিবি।
চার দিনের ম্যাচের এই লিগে অংশ নিচ্ছে চার দল। সব দল একে অপরের বিপক্ষে খেলার পর শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন।
কয়েকদিন আগেই শেষ হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে সুপার এইট থেকেই বাদ পড়েছে বাংলাদেশ। তাই পরবর্তী বিশ্বকাপ নিয়ে এখন থেকেই ভাবতে শুরু করেছে বিসিবি। লিগের সব ম্যাচ হবে কক্সবাজারের একাডেমী এবং মূল ভেন্যুতে। গত ২৮ মার্চ কক্সবাজারের আন্তর্জাতিক স্টেডিয়ামে রিপোর্ট করেছেন চার দলের ক্রিকেটাররা।
গতকাল ২৯ মার্চ চলছে অনুশীলন, কক্সবাজারের একাডেমী মাঠে। ৩০ মার্চ মধ্যাঞ্চলের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণাঞ্চল, খেলা হবে কক্সবাজারের মূল ভেন্যুতে। একইদিন কক্সবাজারের একাডেমী মাঠে খেলবে উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চল। প্রথম রাউন্ড শেষে ৩ এপ্রিল বিশ্রাম নেবেন ক্রিকেটাররা। ৪ এপ্রিল ফিরবেন অনুশীলনে।
৫ এপ্রিল দ্বিতীয় রাউন্ডে মধ্যাঞ্চলের বিপক্ষে মাঠে নামবে পূর্বাঞ্চল, কক্সবাজারের মূল ভেন্যুতে। একইদিন একাডেমী মাঠে খেলবে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে ৯ এপ্রিল বিশ্রামের পর ১০ এপ্রিল অনুশীলন করবেন ক্রিকেটাররা।
১১ এপ্রিল শুরু তৃতীয় রাউন্ড। সেখানে কক্সবাজারের মূল ভেন্যুতে পূর্বাঞ্চলের বিপক্ষে খেলবে দক্ষিণাঞ্চল। একাডেমী মাঠে উত্তরাঞ্চলের বিপক্ষে নামবে মধ্যাঞ্চল। লিগ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















