টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় জয়ে যাত্রা শুরু করেছে জিম্বাবুয়ে। আজ কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে কানাডাকে ৮ উইকেটে হারিয়েছে তারা। মাত্র ১০৩ রানে ওমানকে গুটিয়ে দেওয়ার পর ৩৯ বল হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে যায় জিম্বাবুয়ে দুই উইকেট হারিয়ে।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ওমান শুরু থেকেই বিপর্যয়ে পড়ে। ৭ ওভারে মাত্র ২৭ রানেই ৫ উইকেট হারানোর পর ৬ষ্ঠ উইকেটে ৪২ রানের জুটি গড়েন সুফইয়ান মেহমুদ ও বিনায়ক শুক্লা। তবে রানের গতি বাড়াতে পারেননি তারা।
শেষ পর্যন্ত ওমান ১৯.৫ ওভারে ১০৩ রানে গুটিয়ে যায়। বিনায়ক ২১ বলে ৪ চারে ২৮, সুফইয়ান ৩৯ বলে ২ চারে ২৫ ও নাদিম খান ১৮ বলে ১ চার, ১ ছয়ে ২০ রান করেন। রিচার্ড এনগ্রাভা, ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্স ৩টি করে উইকেট নেন।

১০৪ রানের মামুলী টার্গেটে জিম্বাবুয়ে ওপেনিং জুটিতে পায় ৩০ রান। চতুর্থ ওভারে তাদিওয়ানাশে মারুমানি ১১ বলে ৫ চারে ২১ রানে বিদায় নেন। একই ওভারে ডিওন মায়ার্স ০ রানে সাজঘরে ফেরেন। জোড়া আঘাত হানেন সুফইয়ান মেহমুদ।
তবে এতে কোনো সমস্যা হয়নি জিম্বাবুয়ের। ওপেনার ব্রায়ান বেনেটের সঙ্গে ৬৮ রানের জুটি গড়ে ব্রেন্ডন টেইলর ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। তিনি ৩০ বলে ৩ চারে ৩১ রান করেন। তখন জয় থেকে মাত্র ৬ রান দূরে জিম্বাবুয়ে।
শেষ পর্যন্ত ১৩.৩ ওভারে ২ উইকেটে ১০৬ রান করে জয় ছিনিয়ে নেয় জিম্বাবুয়ে। বেনেট ৩৬ বলে ৭ চারে ৪৮ রানে অপরাজিত থাকেন। দুটি উইকেটই নেন সুফইয়ান।
সংক্ষিপ্ত স্কোর
ওমান- ১০৩/১০; ১৯.৫ ওভার (বিনায়ক ২৮, সুফইয়ান ২৫, নাদিম ২০; মুজারাবানি ৩/১৬, এনগ্রাভা ৩/১৭, ইভান্স ৩/১৮)।
জিম্বাবুয়ে- ১০৬/২; ১৩.৩ ওভার (বেনেট ৪৮*, টেইলর ৩১*, মারুমানি ২১; সুফইয়ান ২/১২)।
ফল : জিম্বাবুয়ে ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : ব্লেসিং মুজারাবানি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















