বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে ঘটে গেলো বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিজয়ের সঙ্গে সংঘর্ষে স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়লেন জাকের। তার এক ওভার আগেই মাঠ ছাড়েন পেসার মুস্তাফিজুর রহমান। ফিজ মাঠের বাইরে গেলে ফিল্ডিং করতে গিয়ে সতীর্থ বিজয়ের সঙ্গে সংঘর্ষে ইনজুরিতে পড়েন জাকের।
তাসকিন আহমেদের করা শেষ ওভারে বড় শট খেলতে গিয়েছিলেন প্রমোদ মাদুশান। শর্ট বলে ক্যাচ তুলে দেন মাদুশান। সেটি নেওয়ার পথে সংঘর্ষ হয়ে গেল এনামুল ও বদলি ফিল্ডার জাকেরের। এনামুল অবশ্য বল হাতছাড়া করেননি। বাধ্য হয়েই ডাকতে হলো স্ট্রেচার। মাঠ ছাড়তে হলো জাকের আলি অনিককেও।
এর আগে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়ে উঠে গেছেন সৌম্য সরকারও। তবে চোটের কারণে জাকেরকে হাসপাতালে নেয়া হয়েছে।
অন্যদিকে ঘাড়ে ব্যাথা পেয়েছেন সৌম্য সরকার। ফলে কনকাশন হিসেবে তার জায়গায় একাদশে না থেকেও ওপেনিংয়ে ব্যাটিংয়ে নামেন তানজিদ তামিম।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















