পারলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল নাসরের সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারলেন না রোনালদো। তার দল আল নাসর কোয়ার্টার ফাইনালে আল আইনের কাছে হেরে বিদায় নিয়েছে।
নিজেদের মাঠে অনুষ্ঠিত ফিরতি লেগের খেলায় আল নাসর ৪-৩ গোলে জয় পায়। তবে প্রথম লেগে আল আইন ১-০ গোলে জয় পাওয়ায় গোল গড় দাঁড়ায় ৪-৪। এ অবস্থায় টাইব্রেকারে আল আইন ৩-১ গোলের জয় নিয়ে সেমিফাইনালে পৌঁছেছে।
আল নাসরের তিন বিদেশি খেলোয়াড় মিরোস্লাভ ব্রোজোভিচ, অ্যালেক্স টেলেস ও ওতাভিও গোল করতে ব্যর্থ হন। অন্যদিকে আল আইন ক্লাবের গোলরক্ষক টাইব্রেকারে দুর্দান্ত খেলেছেন। ব্রোজোভিচের শট তিনি রুখে দেন। আল আইনের হয়ে সৌফিয়ানে রাহিমি, কাকু ও সুলতান আল শামসি গোল করার পর ম্যাচে টিকে থাকতে ওটাভিওর গোল করার দরকার ছিল। কিন্তু তিনি ব্যর্থ হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইন সেমিফাইনালে পৌঁছে যায়।
আল নাসরের হয়ে শুধুমাত্র রোনালদো পেনাল্টি থেকে গোল করতে সমর্থ হন। তার সতীর্থদের ব্যর্থতা কাজে লাগিয়ে আল আইন ২০১৬ সালের পর এই প্রথম শেষ চারে জায়গা করে নিল। সেমিফাইনালে আল আইনের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। তাদের প্রতিপক্ষ হওয়ার জন্য লড়াই করছে সৌদি আরবের দুই ক্লাব আল হিলাল ও ইত্তিহাদ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















