এশিয়া কাপ খেলবে রোববার উড়াল দেবে টাইগাররা । এশিয়া কাপ টি-টোয়েন্টি খেলতে রোববার উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। এবারের এশিয়া কাপে বড় স্বপ্ন নিয়ে উড়াল দিচ্ছে টাইগাররা। এশিয়া কাপের আগে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
এশিয়া কাপ খেলতে দুই গ্রুপে ভাগ হয়ে দুবাই যাবে বাংলাদেশ দল। সকাল ১০টা ১৫ মিনিটে দেশ ছাড়বে। আর সন্ধ্যা সাড়ে সাতটায় দ্বিতীয় গ্রুপ উড়াল দেবে দুবাইয়ে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
আসন্ন এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান, সাইফ হাসান ও নাসুম আহমেদ। জায়গা হয়নি নাঈম শেখের। আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপের এবারের আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। যেখানে মোট ১৯টি ম্যাচ হবে যার ১১টি দুবাইয়ে এবং ৮টি আবুধাবিতে। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। অন্যদিকে গ্রুপ ‘এ’-তে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।
বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শুরু হবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে। দুবাইয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।
বাংলাদেশ দলঃ লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন।
স্ট্যান্ডবাই (শুধুমাত্র এশিয়া কাপের জন্য): সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















