ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর ক্লাব এশিয়া চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে খেলা নিশ্চিত করেছে। সোমবার ইরানের ক্লাব পার্সেপোলিসের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা নক আউট পর্বে পৌঁছেছে।
ড্র সত্ত্বেও ‘ই’ গ্রুপের পয়েন্ট টেবিলে আল নাসর নেতৃত্ব দিচ্ছে। এখনো তাদের একটা খেলা বাকি রয়েছে। প্রতি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল সরাসরি নক আউট পর্বে খেলার সুযোগ পাবে। তবে পার্সেপোলিসের সামনেও নক আউট পর্বে খেলার সুযোগ থাকছে। এ জন্য তাদেরকে সেরা তিন রানার্স আপের একটিতে জায়গা করে নিতে হবে।
আগামী ৫ ডিসেম্বর পার্সেপোলিস গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাতারের আল দুহালির মুখোমুখি হবে। এ ম্যাচে জয় পেলেই তাদের লক্ষ্য পূরণ হবে। আল দুহালি এরই মধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। গত ম্যাচে যদিও তারা তুর্কমেনিস্তানের ইস্তিকলকে হারিয়েছে। ২-০ গোলে জয় পেয়েছে তারা। দুটো গোলই করেছেন মাইকেল ওলুঙ্গা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















